বাংলার আয়নাআজকের দিনেতিলোত্তমা

Garia : সোনা খুঁজতে এসে কেক সাবাড়! গড়িয়ায় চোরের আজব কাণ্ড দেখে হতবাক পুলিশও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- শুধু সোনার দিকে নয়, ফ্রিজে নজর চোরের! (Garia) ৫ লাখ টাকার নেকলেস চুরি করতে এসে না পেয়ে শেষে জন্মদিনের কেক খেয়েই ক্ষান্ত দিল দুষ্কৃতীরা। গড়িয়ার ফরতাবাদের এই অদ্ভুত চুরির ঘটনায় হতবাক এলাকাবাসী (Garia)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন দুই আগে ফরতাবাদের ওই বাড়ির গৃহকর্ত্রী সদ্য কেনা ৫ লাখ টাকা দামের একটি সোনার নেকলেসের ছবি ফেসবুকে পোস্ট করেন। অভিযোগ, (Garia) সেই পোস্ট দেখেই নেকলেসটি টার্গেট করে চোরের দল।

পরিকল্পনা মতো রাতের অন্ধকারে বাড়ির পিছনের গ্রিল কেটে ভিতরে ঢোকে ৩ জন। সবার পরনে ছিল কালো পোশাক, মুখে কালো মুখোশ, (Garia) যাতে সিসিটিভিতেও চেনা না যায়। বাড়িতে ঢুকেই আলমারি, লকার, বিছানার তলা সর্বত্র তন্ন তন্ন করে খোঁজে তারা। কিন্তু আগেই বিপদের আঁচ পেয়ে গৃহকর্ত্রী (Garia) তাঁর সাধের নেকলেসটি অন্য জায়গায় সরিয়ে রেখেছিলেন। ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর ব্যর্থ হয়ে মাত্র দুটি সোনার পলাবাঁধানো আংটি ও আলমারিতে থাকা নগদ ৪০ হাজার টাকা ব্যাগে ভরে তারা। আর তখনই ঘটে সবচেয়ে (Garia) অবাক করা ঘটনা।

সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, এতক্ষণ ধরে খোঁজাখুঁজি করে ক্লান্ত হয়ে পড়ে চোরেরা। সম্ভবত খিদেও পেয়েছিল (Garia)। রান্নাঘরে গিয়ে সোজা ফ্রিজ খুলে ফেলে একজন। ফ্রিজে রাখা ছিল ছোট মেয়ের জন্মদিনের চকোলেট কেক। কোনো কিছু না ভেবেই তিনজনে মিলে সেই কেক বের করে মেঝেতে বসেই খেতে শুরু করে (Garia)। কেক খাওয়া শেষ করে ফ্রিজের জলের বোতল থেকে জল খেয়ে তারপর পালায় তারা।

পরদিন সকালে পরিবারের নজরে আসে ফ্রিজের কেক উধাও (Garia)। প্রথমে তারা ভেবেছিল বাড়ির কেউ খেয়ে নিয়েছে। কেক নিয়ে বচসার মাঝেই আলমারি খুলে দেখেন গয়না ও টাকা নেই। তখনই সিসিটিভি ফুটেজ (Garia) চেক করতে গিয়ে চক্ষু চড়কগাছ সবার। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সোনারপুর থানায়। পুলিশ ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। (Garia) সোশাল মিডিয়ায় দামি জিনিসের ছবি পোস্ট করা নিয়ে ফের সতর্ক করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *