Team India : ঈশান-শ্রেয়সের লড়াই বৃথা, সেইফার্ট ঝড়ে উড়ে গেল ভারত, তবুও সিরিজ জয় টিম ইন্ডিয়ার
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- পঞ্চম টি-২০তে ৭ উইকেটে হেরেও ৩-২ ব্যবধানে সিরিজ জিতল ভারত (Team India)। হ্যামিল্টনে ঈশান কিষান ও শ্রেয়স আইয়ারের ঝোড়ো হাফসেঞ্চুরি সত্ত্বেও টিম সেইফার্টের ৯৩ রানের দাপুটে ইনিংসে ম্যাচ ছিনিয়ে নিল নিউজিল্যান্ড। টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় নিউজিল্যান্ড। চলতি সিরিজে প্রথমবার আগে ব্যাট করতে নামে ভারত (Team India)। দলে দুটি পরিবর্তন – সুযোগ পান বরুণ চক্রবর্তী ও ভুবনেশ্বর কুমার। বাদ পড়েন বৈভব সূর্যবংশী।
ব্যাটিংয়ের শুরুটা একেবারেই ভালো হয়নি (Team India)। অভিষেক শর্মা (১) ও সঞ্জু স্যামসন (৪) দ্রুত ফিরে যান। সেখান থেকে দলকে টানেন ঈশান কিষান ও অধিনায়ক শ্রেয়স আইয়ার। ঈশান ৩২ বলে ৬১ রান করেন, ৫টি চার ও ৫টি ছক্কা হাঁকান। শ্রেয়স ২৩ বলেই ৫০ রান পূর্ণ করেন, মারেন ৩টি চার ও ৪টি ছক্কা। (Team India) তাঁদের ৯০+ রানের জুটিতে ২০০ রানের স্বপ্ন দেখছিল ভারত। কিন্তু দুজন পরপর আউট হতেই ছন্দপতন।
মাঝের ওভারে নিয়মিত উইকেট পড়ে। (Team India) নমন ধীর ২৩ বলে ৩৩ ও নীতীশ কুমার রেড্ডি ২২ রান করেন। শেষ ওভারে মাত্র ৭ রান ওঠে। অ্যাডাম মিলনের দাপটে ৮ উইকেটে ১৯১ রানেই থামে ভারত। মিলনে ১৯ রানে ৪ উইকেট নেন। ১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী নিউজিল্যান্ড। ফিন অ্যালেন ২ রানে ফিরলেও, (Team India) সেইফার্ট ও ড্যারিল মিচেল জুটি গড়েন। মিচেল ২৯ রানে আউট হলেও থামানো যায়নি সেইফার্টকে।
অর্শদীপ, ভুবনেশ্বর, বরুণদের তুলোধোনা করেন তিনি (Team India)। ১১টি চার ও ৫টি ছক্কায় ৯৩ রান করেন সেইফার্ট। অন্য প্রান্তে গ্লেন ফিলিপ্স অপরাজিত ৩৮ বলে ৬৫ রান করেন। ১৫.৫ ওভারে ১৬৮ রানে সেইফার্ট ফিরলেও, (Team India) জয় তখন সময়ের অপেক্ষা। ১৮ ওভারেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় কিউয়িরা। প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করলেও, শেষ দুই ম্যাচে টানা হার ভারতের বোলিং দুর্বলতাকে ফের সামনে আনল। বিশ্বকাপের আগে ভুবনেশ্বরের ফর্ম ও ডেথ ওভারের বোলিং নিয়ে বড় চিন্তা রয়ে গেল গৌতম গম্ভীরের (Team India) জন্য।
