আজকের দিনেভারত

Central Govt. : প্রশ্ন ফাঁসে কড়া কেন্দ্র ! ৫ বছর জেল, ১ কোটি জরিমানার প্রস্তাব, শুক্রবারই ক্যাবিনেটে বিল !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- প্রশ্ন ফাঁস রুখতে এবার কঠোর পথে মোদি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসের পরই পাবলিক এক্সামিনেশন আইনে বড় সংশোধনের প্রস্তাব। দোষীদের ন্যূনতম ৩ বছর থেকে সর্বোচ্চ ৫ বছর জেল ও ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার কথা ভাবা হচ্ছে।

বৃহস্পতিবার রাতে এক্স হ্যান্ডলে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, “তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেললে রেহাই মিলবে না।” তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস লক্ষ শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য অত্যন্ত উদ্বেগের। গত আড়াই মাসে এ নিয়ে একাধিক আইনি পদক্ষেপ হয়েছে, দোষীরা এখন জেলে।

সূত্রের খবর, শুক্রবার ক্যাবিনেট বৈঠকে Public Examination (Prevention of Unfair Means) Act, 2024-এ সংশোধনের প্রস্তাব পাশ করানো হতে পারে। প্রস্তাবিত শাস্তি:
– ব্যক্তি দোষী হলে: ৩ থেকে ৫ বছর জেল, সর্বোচ্চ ১০ লক্ষ টাকা জরিমানা
– পরীক্ষা পরিচালনাকারী সংস্থা দোষী হলে: ৫ থেকে ১০ বছর জেল, সর্বোচ্চ ১ কোটি টাকা জরিমানা

প্রশ্ন ফাঁসের তদন্তের জন্য ইতিমধ্যেই ফাস্ট ট্র্যাক আদালত তৈরি হয়েছে। ক্যাবিনেটে পাশ হলে বিলটি সংসদে পেশ হবে।

অন্যদিকে শুক্রবার দুপুর ১২টার পর কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে ককরোচ জনতা পার্টির প্রতিনিধি দলের উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা। আন্দোলনকারীদের দাবি মেনে জেপি নাড্ডার বাড়ির বদলে নিরপেক্ষ জায়গাতেই আলোচনা। বৈঠকে নাড্ডা ও মন্ত্রী জিতেন্দ্র সিং থাকতে পারেন।

পরীক্ষার স্বচ্ছতা ফেরাতে সরকার এবার জিরো টলারেন্স নীতির পথে। কড়া শাস্তির বিধান কার্যকর হলে প্রশ্ন ফাঁসের মতো ঘটনা অনেকটাই কমবে বলে মনে করছে কেন্দ্র। তবে বিলটি সংসদে পাশ না হওয়া পর্যন্ত অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *