INDvsNZ : হ্যামিল্টনে শেষ টি-২০ তে ৫ বদলের পথে ভারত! একাদশে ফিরছেন বৈভব-কুলদীপ?
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- সিরিজ জয় নিশ্চিত হলেও চতুর্থ টি-২০ তে হারের ধাক্কা খেয়েছে ভারত (INDvsNZ)। ৩-১ ব্যবধানে এগিয়ে থাকলেও শেষ ম্যাচে জয় দিয়ে সিরিজ ৪-১ করতে মরিয়া শ্রেয়স আয়ারেরা। তাই রবিবার হ্যামিল্টনে শেষ টি-২০ তে প্রথম একাদশে পাঁচটি বড় পরিবর্তন আনতে পারে টিম ইন্ডিয়া (INDvsNZ)।
শুক্রবার চতুর্থ ম্যাচে জোড়া পরিবর্তন করেছিলেন শ্রেয়স (INDvsNZ)। কোনও ক্রিকেটীয় কারণ ছাড়াই বাদ পড়েছিলেন তৃতীয় ম্যাচে সফল বৈভব সূর্যবংশী। প্রশ্ন উঠেছিল স্পিনারদের না খেলানো নিয়েও। (INDvsNZ) অর্শদীপ, ময়ঙ্ক, ভুবনেশ্বররা প্রচুর রান দেওয়ায় সমালোচনার মুখে পড়ে ভারতীয় পেস আক্রমণ।
সূত্রের খবর, নিউজিল্যান্ড (INDvsNZ) সফরে এখনও একটিও ম্যাচ না খেলা কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তীকে এবার খেলানো হতে পারে। ভাবনায় রয়েছেন শিবম দুবে এবং ভুবনেশ্বর কুমারও। (INDvsNZ) বিশ্রাম দেওয়া হতে পারে নীতীশ রেড্ডি এবং অর্শদীপ সিংকে।
ব্যাটিংয়েও বদল সম্ভব। প্রথম একাদশে ফিরতে পারেন বৈভব (INDvsNZ)। ঈশান কিষান বা সঞ্জু স্যামসনের মধ্যে একজনকে বিশ্রাম দেওয়া হতে পারে। চোট সারিয়ে ফিরে শূন্য রানে আউট হওয়ায় ঈশানের বিশ্রামের সম্ভাবনাই বেশি, (INDvsNZ) কারণ সামনেই একদিনের সিরিজ।
শেষ ম্যাচ জিতে আত্মবিশ্বাস (INDvsNZ) বাড়িয়ে একদিনের সিরিজে যেতে চাইবে ভারত। তাই হ্যামিল্টনে ভারতের সম্ভাব্য একাদশ হতে পারে – অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, বৈভব সূর্যবংশী, শ্রেয়স আয়ার, তিলক বর্মা, শিবম দুবে, নমন ধীর, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, ময়ঙ্ক যাদব এবং বরুণ চক্রবর্তী (INDvsNZ)।
