বাংলার আয়নাআজকের দিনেতিলোত্তমা

Lalbazar Police : কালীপুজোয় তিলোত্তমায় যান চলাচলে নিয়ন্ত্রন, বিজ্ঞপ্তি জারি করল লালবাজার

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- কালীপুজো ও বিসর্জন উপলক্ষে কলকাতা (Lalbazar Police) শহরে যানজট ও বিশৃঙ্খলা এড়াতে আগাম সতর্কতা নিল কলকাতা পুলিশ। লালবাজারের তরফে জারি করা হল বিশেষ ট্রাফিক নির্দেশিকা। (Lalbazar Police) আগামী ৮ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। শুধু তাই নয়, মধ্য কলকাতা, কালীঘাট ও বিসর্জন ঘাটগামী রাস্তাগুলিতে থাকছে কড়া নজরদারি (Lalbazar Police)।

 

কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ স্বাক্ষরিত নির্দেশিকায় (Lalbazar Police) স্পষ্ট বলা হয়েছে, ৮ নভেম্বর সকাল ৬টা থেকে ৯ নভেম্বর ভোর ৪টে পর্যন্ত প্রতিমা বহনকারী গাড়ি ছাড়া অন্য কোনও পণ্যবাহী গাড়ি শহরে চলাচল করতে পারবে না। কালীপুজোর দিনও  বিকেল ৪টে থেকে ভোর ৪টে পর্যন্ত মধ্য কলকাতার ১৭টি গুরুত্বপূর্ণ (Lalbazar Police) রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। এই তালিকায় রয়েছে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, সূর্য সেন স্ট্রিট, এসএন ব্যানার্জি রোড, আরবি অ্যাভিনিউ, কলেজ স্ট্রিট, লেনিন সরণি। এই রাস্তাগুলিতে বাস চলাচল ঘুরিয়ে দেওয়া হবে রাসবিহারী অ্যাভিনিউ এবং এপিসি রায় রোড (Lalbazar Police) হয়ে।

 

এর পাশাপাশি কলেজ স্ট্রিট, এসএন ব্যানার্জি রোড, (Lalbazar Police) প্রিন্স আনোয়ার শাহ রোড-সহ মোট ২৪টি রাস্তায় বিকেল ৪টা থেকে কোনও রকম পার্কিং, যাত্রী ওঠা-নামা বা মাল ওঠা-নামা করা যাবে না। নিয়ম ভাঙলে কড়া ব্যবস্থা নেবে পুলিশ। পুজোর দিন ভিড় সামলাতে কালীঘাট এলাকায় বিশেষ ব্যবস্থা। (Lalbazar Police) ওইদিন ভোর ৫টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে ভোর ৪টে পর্যন্ত কালীঘাট রোড, রাসবিহারী অ্যাভিনিউ, সদানন্দ রোড, হাজরা রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

 

৯, ১০ ও ১১ নভেম্বর এই তিন দিন সকাল ৮টা থেকে পরদিন (Lalbazar Police) ভোর ৪টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে। বিকেল ৪টে থেকে ভোর ৩টে পর্যন্ত বিডন স্ট্রিট, নিমতলা ঘাট স্ট্রিট, স্ট্র্যান্ড রোড, (Lalbazar Police) গার্ডেনরিচ রোড, কালীঘাট রোড-সহ মোট ৪৩টি রাস্তায় শুধুমাত্র বিসর্জনের গাড়ি ছাড়া অন্য কোনও গাড়ি চলতে দেওয়া হবে না। অন্য গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে। পুলিশ আরও জানিয়েছে, বিসর্জনের কোনও গাড়ি এজেসি বোস রোড, হসপিটাল রোড, কুইন্স ওয়ে, পার্ক স্ট্রিট, শেক্সপিয়ার সরণি, মা ফ্লাইওভার, এজেসি বোস ফ্লাইওভার এবং কালীঘাট ব্রিজ (Lalbazar Police) দিয়ে যেতে পারবে না।

 

তবে সাধারণ মানুষের অসুবিধা যাতে না হয়, (Lalbazar Police) সেদিকে খেয়াল রাখা হয়েছে। জরুরি পরিষেবা যেমন অ্যাম্বুল্যান্স, দমকল, অক্সিজেন, ওষুধের গাড়ি, জরুরি খাদ্য পণ্যের গাড়ি, পুরসভার গাড়ি ও সংবাদমাধ্যমের (Lalbazar Police) গাড়ির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। পাশাপাশি ১৬০০ কেজির নিচের ছোট মালগাড়ি বিকেল ৪টা পর্যন্ত চলতে পারবে। পুজোর দিনগুলিতে বাড়তি পুলিশ মোতায়েন থাকবে শহরজুড়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *