Cockroach Party : মমতার সঙ্গে বৈঠকের পরই বেসুরো ককরোচ! রামলীলায় যাচ্ছে না আরশোলা পার্টি
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- আচমকাই ডিগবাজি খেল ককরোচ জনতা পার্টি! (Cockroach Party) দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোটের বিক্ষোভে সমর্থনের বার্তা দিয়েও শেষ মুহূর্তে পিছু হটলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। জানিয়ে দিলেন, ককরোচরা নিরপেক্ষ, তারা সরকার বা বিরোধী কোনও পক্ষেই নেই। কিন্তু কেন এই আচমকা সুরবদল? (Cockroach Party) উঠছে প্রশ্ন, মমতার সঙ্গে সাক্ষাতের পরই কি বদলে গেল অবস্থান?
শনিবার সন্ধ্যায় দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন অভিজিৎ দীপকে (Cockroach Party)। হাতে হাত রেখে একে অপরের রাজনৈতিক লড়াইকে কুর্নিশ জানান দুজনেই। মমতা জানান, ককরোচরা জেন জি, যেভাবে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছে তা সহজ নয়, তিনি পূর্ণ সমর্থন জানান (Cockroach Party)। এমনকি বাংলাতেও কর্মসূচি করার আমন্ত্রণ জানান। পাল্টা কৃতজ্ঞতা জানান দীপকেও। বলেন, আন্দোলনের শুরু থেকেই মমতা যেভাবে পাশে থেকেছেন, পরামর্শ দিয়েছেন, (Cockroach Party) তার জন্য তিনি কৃতজ্ঞ।
কিন্তু এই বৈঠকের পরই বদলে যায় সুর (Cockroach Party)। রবিবারের সমাবেশে যোগ দেবেন কি না, প্রশ্ন করা হলে অত্যন্ত সতর্কভাবে দীপকে জানান, “আমরা এই বিক্ষোভকে নৈতিকভাবে সমর্থন করি (Cockroach Party)। ভোটচুরির বিরুদ্ধে যারা লড়ছে আমরা তাদের পাশে। কিন্তু ককরোচ জনতা পার্টি নিরপেক্ষ সংগঠন। আমরা সেই আদর্শ বজায় রাখতে চাই।”
উল্লেখ্য, এর আগেই দিল্লির নিট জালিয়াতি নিয়ে অবস্থান বিক্ষোভে বসা ককরোচ (Cockroach Party) নেতাদের আন্দোলনে যোগ দিতে চেয়েছিলেন মমতা, যদিও তা হয়ে ওঠেনি। সমর্থন জানিয়েও রামলীলা ময়দানের মঞ্চ এড়িয়ে যাওয়া, (Cockroach Party) মমতা-সাক্ষাতের পরই নিরপেক্ষতার বার্তা – সব মিলিয়ে ককরোচদের অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। রাজনৈতিক মহলের প্রশ্ন, নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা, (Cockroach Party) নাকি অন্য কোনও অঙ্ক?
