J P Nadda : ১ নভেম্বর রক্তাক্ত ইতিহাস ভুলল কংগ্রেস? রামলীলা ময়দানের বিক্ষোভ নিয়ে বিস্ফোরক জেপি নাড্ডা
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- শিখ দাঙ্গার বর্ষপূর্তির দিনেই দিল্লির রামলীলা (J P Nadda) ময়দানে ইন্ডি জোটের বিক্ষোভ। তারিখ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (J P Nadda)। তাঁর মন্তব্য, শিখ দাঙ্গা ছিল মহাপাপ, যার জন্য আজও ক্ষমা চায়নি কংগ্রেস।
১ নভেম্বর ভারতের ইতিহাসে এক কালো অধ্যায় (J P Nadda)। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর দেশজুড়ে শুরু হয় শিখ বিরোধী দাঙ্গা। দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে হাজার হাজার শিখ সম্প্রদায়ের মানুষকে প্রাণ হারাতে হয় (J P Nadda)। সেই রক্তাক্ত ইতিহাসের দিনটিকেই বিক্ষোভের জন্য বেছে নেওয়ায় ইন্ডি জোটের সিদ্ধান্তকে নিশানা করেছে বিজেপি। জেপি নাড্ডা বলেন, কংগ্রেস আজও সেই পাপের জন্য দেশের কাছে ক্ষমা চায়নি (J P Nadda)। উল্টে হুড খোলা গাড়িতে করে রাহুল গান্ধীর বিক্ষোভ দেখানো রাজনৈতিক নাটক ছাড়া কিছুই নয়।
এদিন শুধু ইতিহাস নয়, বর্তমান প্রসঙ্গেও সরব হন নাড্ডা (J P Nadda)। তিনি বলেন, রামলীলা ময়দানে এই ধরনের বিক্ষোভের জেরে দিল্লির সাধারণ ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে। উৎসবের মরশুমে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ বাড়ছে। কংগ্রেস ইচ্ছাকৃতভাবে (J P Nadda) জনজীবনকে অচল করতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি। সব মিলিয়ে শিখ দাঙ্গার প্রসঙ্গ টেনে ইন্ডি জোটের বিক্ষোভ কর্মসূচিকে কৌশলগতভাবে ঘিরতে চাইছে বিজেপি। ইতিহাসের ক্ষতকে সামনে রেখে কংগ্রেসের নৈতিক অবস্থান নিয়েই প্রশ্ন তুলে দিল (J P Nadda) গেরুয়া শিবির।
