আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Suvendu Adhikari : মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ঠাকুরবাড়িতে শুভেন্দু অধিকারী, মতুয়া গোঁসাই সম্মেলনে যোগ দেবেন

কিউ ইন্ডিয়া বাংলা, ঠাকুরনগর :- বিরোধী দলনেতা হিসেবে একাধিকবার ঠাকুরবাড়িতে গেলেও মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম ঠাকুরনগরে পা রাখতে চলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার  নভেম্বর মাসের প্রথম দিনে দ্বিতীয় বর্ষ আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনে যোগ দেবেন তিনি। তাঁর সফর ঘিরে ঠাকুরনগর জুড়ে সাজো সাজো রব। জানা গিয়েছে,  বেলা ১২টা নাগাদ কলকাতা থেকে হেলিকপ্টারে চাঁদপাড়ায় নামবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখান থেকে সড়কপথে ঠাকুরবাড়িতে যাবেন। প্রথমে মন্দিরে পুজো দেবেন, তারপর ঠাকুরবাড়ির নাট মন্দিরে গোঁসাই সম্মেলনে বক্তব্য রাখবেন।

 

মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে গোটা ঠাকুরনগর নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। ইতিমধ্যেই একাধিক প্রশাসনিক আধিকারিক সভাস্থল পরিদর্শন করেছেন (Suvendu Adhikari)। শুক্রবার সভাস্থল খতিয়ে দেখেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরাও। সম্মেলন শেষে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। এরপর মতুয়া মহাসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে কলকাতার উদ্দেশে রওনা দেবেন তিনি।

 

বনগাঁ মহকুমা মতুয়া অধ্যুষিত এবং ঠাকুরবাড়ি মতুয়াদের পীঠস্থান। সিএএ-সহ মতুয়া উদ্বাস্তুদের একাধিক সমস্যা এখনও রয়ে গিয়েছে (Suvendu Adhikari)। বিরোধী দলনেতা থাকাকালীন ঠাকুরবাড়িতে গিয়ে নাগরিকত্ব নিয়ে আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু। এবার মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম সফরে মতুয়াদের জন্য কী বার্তা দেন, সেদিকেই নজর সকলের। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম ঠাকুরবাড়ি সফরকে ঘিরে মতুয়া ভক্তদের মধ্যে আলাদা উদ্দীপনা তৈরি হয়েছে (Suvendu Adhikari)। শুভেন্দু অধিকারীর আপ্যায়নে কোনরকম খামতি রাখতে চাইছে না মতুয়া মহাসংঘ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *