পিরিয়ডের ব্যথা থেকে মুক্তি পেতে এই পানীয় ভীষণ উকারী
কিউ ইন্ডিয়া বাংলা,নিউজ ডেস্ক: ঋতুস্রাবের সময় তলপেটে ব্যথা এবং শারীরিক অস্বস্তি খুব সাধারণ বিষয়। অনেকেই এই কষ্ট কমাতে গরম সেঁক দেন বা পেইনকিলার খান। কিন্তু এতে সাময়িক আরাম মিললেও অনেকের ক্ষেত্রে ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কমে না। পুষ্টিবিদদের মতে, পিরিয়ডের সময় শরীরে ‘প্রোস্টাগ্ল্যান্ডিন’ নামক হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এই হরমোন জরায়ুর দেওয়ালে অতিরিক্ত সংকোচন-প্রসারণ ঘটায়, যার ফলে তলপেটে তীব্র যন্ত্রণা ও প্রদাহ তৈরি হয়। এই সমস্যা দূর করতে জোয়ান, মৌরি ও দারুচিনির একটি বিশেষ ভেষজ পানীয় দারুণ কার্যকরী।
কীভাবে তৈরি করবেন এই বিশেষ পানীয়?
-
উপাদান: জোয়ান, মৌরি এবং দারুচিনি।
-
প্রস্তুত প্রণালী: প্রথমে উপাদানগুলো সামান্য থেঁতো করে নিন। এরপর জলের মধ্যে দিয়ে ভালো করে ফোটান। জল ফুটে যখন অর্ধেক হয়ে আসবে, তখন নামিয়ে ছেঁকে নিলেই তৈরি এই ভেষজ চা।
কীভাবে এবং কতবার খাবেন?
পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী, পিরিয়ডের দিনগুলোতে প্রতি ৩ থেকে ৪ ঘণ্টা পর পর এই পানীয়টি খাওয়া যেতে পারে। আপনি চাইলে একবারে কিছুটা বেশি পরিমাণে তৈরি করে রাখতে পারেন এবং খাওয়ার আগে হালকা গরম করে নিলেই হবে।
এই পানীয় কেন এত কার্যকরী?
-
জোয়ান: এর মধ্যে ‘থাইমল’ নামের একটি সক্রিয় উপাদান থাকে, যা ব্যথার মূল কারণ প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোনের ক্ষরণ কমাতে সাহায্য করে।
-
দারুচিনি: এর অ্যান্টি-ইনফ্লেমেটরি (প্রদাহনাশক) বৈশিষ্ট্য জরায়ুর পেশিকে শিথিল করে যন্ত্রণার তীব্রতা কমায়।
-
মৌরি: মৌরিতে থাকা ‘অ্যানেথোল’ উপাদান জরায়ুর অতিরিক্ত সংকোচন নিয়ন্ত্রণ করে।
এই তিনটি উপাদানের মিশ্রণ পিরিয়ডকালীন পেটে ব্যথার পাশাপাশি ব্লোটিং (পেট ফাঁপা) এবং অন্যান্য শারীরিক অস্বস্তি থেকেও দ্রুত মুক্তি দেয়।
