আজকের দিনেগরম মাশলা

Ghee Mutton : আদা রসুন ছাড়া বানিয়ে ফেলুন মাটনের নতুন রেসিপি, ঘি মাটন

কিউ ইন্ডিয়া বাংলা : বাঙ্গালীর বারো মাসে তেরো পার্বণ (Ghee Mutton)। আর সেই বাঙ্গালীর শ্রেষ্ঠ বড়ো পুজো হাতে গোনা আর কয়েকটা দিন পরেই। পুজোর চারটে দিন বাঙ্গালীর ঘোরাফেরার সাথে কিন্তু সমান তালে থাকে খাওয়াদাওয়া। নানান ধরনের খাবারের সমাহার। (Ghee Mutton) পুজোর কটাদিন মানুষ সমস্ত ডায়েট ভুলে খাবারে ডুবে যায়। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত বাঙ্গালী রান্না ঘরে চলতে থাকে নানা ধরনের খাবারের পরিপাক। আবার এই রান্নাঘরে মা কাকিমারা বেশি থাকতেও চাইনা। সেই জন্য পাশাপাশি চলতে থাকে বাইরে খাওয়াদাওয়া (Ghee Mutton)। এই ভুড়িভোজে মাটন থাকবেনা এটা কি হতে পারে! নবমীর রাতে লুচি বা পোলাও এর সাথে মাটন তো চাই-ই-চাই। নবমীর রাতে মা কাকিমাদের স্বস্তি দেওয়ার জন্য সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন মাটনের দুর্দান্ত রেসিপি (Ghee Mutton)। যা লুচি, পরোটা থেকে শুরু করে রাইস, পোলাও সবের সাথেই মানিয়ে যায়।

 

উপকরণ (Ghee Mutton)

মাটন ১ কেজি

নুন স্বাদ মতো

চিনি ১ টেবিল চামচ

সাদা তেল

গোটা এলাচ ৪টে

লবঙ্গ ৪টে

দারচিনি একটুকরো

শুকনো লঙ্কা ১০ টা

তেজপাতা ২ টো

পেঁয়াজ কুঁচি ৪০০ গ্রাম (বড়ো পেঁয়াজ ৪টে)

ঘি ২ টেবিল চামচ

 

প্রণালী (Ghee Mutton)

সাদা তেল, পরিমান মতো নুন,গোলমরিচ গুঁড়ো দিয়ে মাটন ভালো করে (Ghee Mutton) মাখিয়ে রেখে দিন ২-৩ ঘন্টা। কয়েকটা শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখে দিন ১০-১৫ মিনিট আর জন্য এরপর জল থেকে তুলে মিহি একটা পেস্ট বানিয়ে নিন। এরপর কড়াইয়ে তেল গরম করে চিনি, গোটা গরমমশলা, তেজপাতা ফোড়ন দিয়ে (Ghee Mutton)হালকা করে নেড়ে নিয়ে লঙ্কার পেস্টটা দিয়ে দিন। মশলা ভালো করে (Ghee Mutton)কষিয়ে দিয়ে দিন মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নিন। পাশে প্রেসার কুকারে মাটনটা ৩-৪ টে সিটি দিয়ে সেদ্ধ করে নিন। মশলা থেকে তেল ছেড়ে আসলে সেদ্ধ করা মাটন ঢেলে দিন কড়াইয়ে। (Ghee Mutton)এরপর চাপা দিয়ে দিয়ে মশলার সাথে মাটন কষিয়ে জল শুকিয়ে দিন। জল শুকিয়ে গেলে ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করুন ঘি মাটন (Ghee Mutton)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *