আজকের দিনেগ্রীন রুমতিলোত্তমাবাংলার আয়না

Shelley- Manjulika : শেলী বিশ্বাস থেকে মঞ্জুলিকা দেব, তরঙ্গ নর্থের মঞ্চে তারকা বাচিক শিল্পীদের সমাহার

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে এক মনোজ্ঞ বাচিক অনুষ্ঠানের আয়োজন করল সাংস্কৃতিক সংস্থা ‘তরঙ্গ নর্থ’ (Shelley- Manjulika)। গত ১লা অক্টোবর, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা ভবনে(Shelley- Manjulika) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠান সাজানো হয়েছিল কবিতা, গান ও শ্রুতি নাটকের ডালি দিয়ে। তবে মূল আকর্ষণ ছিল দুটি মঞ্চনাটক – ‘উৎস বাসনা’ ও ‘গোলমাল'(Shelley- Manjulika)। দুটি নাটকই দর্শকদের মন জয় করে নেয়। সমগ্র অনুষ্ঠানের ভাবনা ও পরিকল্পনায় ছিলেন শুভাশীষ সরকার(Shelley- Manjulika)। তাঁর পরিচালনায় অনুষ্ঠানটি এক অন্য মাত্রা পায়।

 

অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট বাচিক শিল্পীরা উপস্থিত ছিলেন(Shelley- Manjulika)। উপস্থিত ছিলেন শেলী বিশ্বাস, মঞ্জুলিকা দেব, বাবি, লিপি, শিখা, রুমা, দিশা সহ আরও অনেকে। তাঁরা একের পর এক কবিতা পাঠ, আবৃত্তি ও শ্রুতি নাটক পরিবেশন করেন। তাঁদের কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়ে যান (Shelley- Manjulika)উপস্থিত দর্শকরা। হল ভর্তি দর্শকের করতালিতে বারবার মুখরিত হয়ে ওঠে প্রেক্ষাগৃহ।

 

সিটি সেন্টার মেট্রো স্টেশনের কাছেই (Shelley- Manjulika)রবীন্দ্র ওকাকুরা ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবেশ ছিল অবাধ। ফলে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই বহু সংস্কৃতি-প্রেমী মানুষ ভিড় জমান। নবীন ও প্রবীণ শিল্পীদের মেলবন্ধনে সাংস্কৃতিক সন্ধ্যা হয়ে ওঠে জমজমাট।(Shelley- Manjulika) বাচিক শিল্পকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে এবং তরঙ্গ নর্থের সুবর্ণ জয়ন্তী বর্ষকে স্মরণীয় করে রাখতেই এই বিশেষ উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। আগামী দিনেও এমন অনুষ্ঠান করার পরিকল্পনা(Shelley- Manjulika) রয়েছে সংস্থার তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *