আজকের দিনেগ্রীন রুমবাংলার আয়না

Sohini Sarkar : মা হওয়ার পর প্রথম জন্মদিন অভিনেত্রী সোহিনীর, কেমন কাটছে তার বীরপুরুষকে নিয়ে দিন

কিউ ইন্ডিয়া বাংলা : মা হওয়ার পর প্রথম নিজের জন্মদিন পালন করলেন সোহিনী সরকার (Sohini Sarkar)। মা হওয়ার ১০ দিনের মাথায় ১০ দিনের পুত্র সন্তানকে কোলে নিয়ে কেক কাটলেন তিনি। যার কারণে এই জন্মদিন ছিল তার কাছে একটু বেশিই বিশেষ, তা মনে করায় যায়। তার কাছের বন্ধু, পরিবার ও অনুরাগীদের সাথে ভাগ করে (Sohini Sarkar)নিয়েছেন সেই মুহুর্ত। সোহিনী ও শোভন তাদের মা বাবা হওয়ার কথা আগেই ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের মধ্যে। এবার প্রকাশ্যে আনলেন সদ্যজাত ছেলেকে কোলে নিয়ে কেক কাটার মুহুর্তের কিছু ছবি। সেই ছবি প্রকাশ্যে (Sohini Sarkar)আসতেই অনুরাগীরা ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা বার্তায়। সেই বিশেষ মুহূর্তের কিছু ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীও। সোহিনীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর বার্তা, “জন্মদিনের শুভেচ্ছা বীরপুরুষের মা। আমাদের এত সুন্দর উপহার(Sohini Sarkar) দেওয়ার জন্য ধন্যবাদ।”

 

সোহিনীর পরনে ছিল নীলরঙের পোশাক, খোলা চুল ও মুখে একচিলতে হাসি(Sohini Sarkar)। সোহিনী মা হওয়ার কয়েকদিন আগেও তিনি কাজ করে গিয়েছেন। জমিয়ে কাজ করেছেন তিনি এবং তার পাশাপাশি ছবির ট্রেলার লঞ্চ থেকে শুরু করে প্রচারেও গিয়েছেন তিনি। এবার পুজোতেই প্রকাশ পেতে চলেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়(Sohini Sarkar) পরিচালিত ছবি ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’-তে দেখা যাবে অভিনেত্রীকে। এই ছবিতে অভিনেত্রীকে (Sohini Sarkar)জুটি বাঁধতে দেখা গিয়েছে অভিনেতা যীশু সেনগুপ্তের সাথে। তবে এই মুহুর্তে তার জীবনে লাইট ক্যামেরার ঝলকানির চেয়ে ছোট্ট সদস্যের উপস্থিতি অত্যন্ত গুরুত্ব পূর্ণ। তার জন্মদিনের ছবিতেই তা প্রকাশ পাচ্ছে। এছাড়াও নজর কেড়েছে তার নতুন জীবনের মায়াময় সুন্দর অধ্যায়(Sohini Sarkar)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *