High Court : ‘এমন সিদ্ধান্ত কেন নেন যাতে বিতর্ক হয়’, খাম প্রতীক জটিলতায় কমিশনকে ভর্ৎসনা হাই কোর্টের
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা :- ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন (High Court)। তার আগেই ‘খাম’ প্রতীক নিয়ে তুঙ্গে বিতর্ক। কমিশনের অন্তর্বর্তী নির্দেশে প্রতীকটি পেয়েছে ঋতব্রত শিবির, অথচ প্রতীকটি এতদিন (High Court)ব্যবহার করে আসছে ISF। কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে গিয়েছেন নওশাদ সিদ্দিকি। সেই মামলাতেই কমিশনকে কড়া প্রশ্ন আদালতের। বিচারপতি কৃষ্ণা রাওয়ের পর্যবেক্ষণ, ছাব্বিশের বিধানসভা ভোটের কয়েক (High Court)মাস আগেই প্রতীকটি অন্য একটি রাজনৈতিক দল ব্যবহার করেছে। মোট ১৮৩টি প্রতীক থাকতে কেন বিতর্কিত প্রতীকটিই(High Court) বেছে নেওয়া হল?
আদালত প্রশ্ন তোলে, “মাত্র একটি প্রতীকই কি পাওয়া যাচ্ছিল? আরও বহু(High Court) প্রতীক ছিল, বিতর্কিত প্রতীকটি এড়িয়ে যাওয়া যেত। আগের ব্যবহারকারীকে কেন অগ্রাধিকার দেওয়া হল না? কেন আগে শুনানি না করে প্রতীক বরাদ্দের বিজ্ঞপ্তি জারি করা হল?”কমিশনের তরফে দাবি করা হয়, প্রতীক বাছাইয়ের (High Court)সুযোগ আবেদনকারীকে দেওয়া হয়েছিল। পালটা মামলাকারীর আইনজীবী জানান,(High Court) আলাদা করে কোনও প্রতীক তাঁরা বাছেননি, কমিশনই বরাদ্দ করেছে।
বিচারপতি উষ্মা প্রকাশ করে বলেন, “কর্তৃপক্ষের কাজ কি(High Court) মানুষকে বারবার আদালতে আসতে বাধ্য করা?” নির্বাচন শুরু হওয়ার পর এমন সিদ্ধান্তের জেরে দলগুলিকে আদালতে আসতে হচ্ছে, যাতে আদালতের উপরও অতিরিক্ত চাপ বাড়ছে। আদালত পরবর্তী শুনানিতে(High Court) কমিশনের অবস্থান এবং প্রতীক বরাদ্দের সিদ্ধান্ত কবে নেওয়া হয়েছিল, তা জানতে চেয়েছে। আপাতত শুনানি (High Court)মুলতুবি করা হয়েছে।
