আজকের দিনেবাংলার আয়না

Burdwan : এমডি-কার্ডিওলজিস্ট, সব ডিগ্রিই ভুয়ো? বর্ধমানে প্রকাশ্যে ‘ডাক্তারবাবু’র জালিয়াতি

কিউ ইন্ডিয়া বাংলা, বর্ধমান :- রাজ্যে ফের ‘ভুয়ো’ চিকিৎসকের কীর্তি প্রকাশ্যে (Burdwan)। সোনারপুরের পর এবার বর্ধমানে এক চিকিৎসকের বিরুদ্ধে ভুয়ো এমডি ডিগ্রি নিয়ে দিনের পর দিন প্র্যাকটিস করার অভিযোগ উঠল। হৃদরোগ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে চিকিৎসা করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে (Burdwan)।

 

বর্ধমান শহরের বাসিন্দা শিবপ্রসাদ দে অনলদেব বসু নামে ওই চিকিৎসকের (Burdwan) বিরুদ্ধে ভুয়ো ডিগ্রির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, জেলাশাসক ও পূর্ব বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ইমেল করে তদন্তের দাবি জানিয়েছেন। (Burdwan) শনিবার সাংবাদিক বৈঠক করে তিনি দাবি করেন, ওই চিকিৎসক এমডি ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা করছেন, কিন্তু তাঁর ওই ডিগ্রি নেই।

 

শিবপ্রসাদবাবুর অভিযোগ, ২০১৫ সালের ২৫ ডিসেম্বর তাঁর বাবাকে বর্ধমানের খোসবাগানের একটি নার্সিংহোমে ওই চিকিৎসকের অধীনে ভর্তি করিয়েছিলেন (Burdwan)। ২০১৬ সালের ৮ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তাঁর বাবার মৃত্যু হয়। এরপরই চিকিৎসায় গাফিলতি ও ভুয়ো ডিগ্রি নিয়ে স্বাস্থ্যদপ্তরে অভিযোগ জানান তিনি। তদন্তের পর ২০১৭ সালের ১২ জুন সিএমওএইচ ওই চিকিৎসক ও নার্সিংহোমের বিরুদ্ধে রিপোর্ট দেয় (Burdwan)। ২০২৩ সালের ১৭ ফেব্রুয়ারি মেডিক্যাল কাউন্সিল ওই চিকিৎসককে ৬ মাসের জন্য সাসপেন্ডও করে। কিন্তু বর্তমানে ফের ভুয়ো ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা করছেন বলে অভিযোগ।

 

অন্যদিকে অভিযুক্ত চিকিৎসক দাবি করেছেন, (Burdwan) আদালতের নির্দেশ মেনেই চেম্বার চালাচ্ছেন এবং এই বিষয়ে কলকাতা হাই কোর্টে মামলাও করেছেন, তাই বিচারাধীন বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন।

 

সোনারপুরের পর বর্ধমানের এই ঘটনায় ফের রাজ্যে ভুয়ো চিকিৎসক চক্র নিয়ে প্রশ্ন উঠছে (Burdwan)। অভিযোগের ভিত্তিতে প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *