SUMIT- ABHISHEK: ‘যা করেছি অভিষেকের নির্দেশে’, শালবনি জমি দুর্নীতিতে বিস্ফোরক স্বীকারোক্তি আপ্তসহায়ক সুমিত রায়ের
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- শালবনি জমি দুর্নীতি মামলায় এবার নাম জড়াল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (SUMIT- ABHISHEK)। সিআইডি হেফাজতে থাকা তাঁর আপ্তসহায়ক সুমিত রায় জেরায় ভেঙে পড়ে স্বীকার করেছেন, যা করেছেন অভিষেকের নির্দেশেই করেছেন। এই স্বীকারোক্তির পরেই সিআইডির রাডারে অভিষেক (SUMIT- ABHISHEK)।
কয়েকদিন আগেই কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে সুমিত রায়কে গ্রেপ্তার করে সিআইডি (SUMIT- ABHISHEK)। অভিযোগ, শালবনিতে খাস সরকারি জমি ভুয়ো নথি তৈরি করে বিক্রি করা হতো কোটি কোটি টাকার বিনিময়ে।
এই মামলায় প্রথমে গ্রেপ্তার হন প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা। তাঁকে জেরা করেই সুমিতের খোঁজ পান তদন্তকারীরা। চার্জশিটে উল্লেখ রয়েছে, কেলেঙ্কারির টাকা সুজয়ের হাত ঘুরে সুমিতের অফিসে পৌঁছত। সিআইডির হাতিয়ার অভিষেকের দুই দেহরক্ষী এবং সুজয় হাজরার গাড়ির চালকের বয়ান (SUMIT- ABHISHEK)।
গোপন সূত্রে খবর,জবানবন্দিতে সুমিত স্বীকার করেছেন এই তথ্য। সরকারি আইনজীবী সৈয়দ নাজিম হাবিব জানিয়েছেন, সিআইডি হেফাজতে জেরায় বহু তথ্য মিলেছে, বয়ান রেকর্ড করা হয়েছে, মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। অন্য ধৃতদের মুখোমুখি বসিয়েও জেরা করা হয়েছে সুমিতকে।
আসামিপক্ষ জামিনের আবেদন করলেও আদালত তা খারিজ করে দিয়েছে। সুমিত রায়কে আগামী ২৪ তারিখ পর্যন্ত ৫ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই স্বীকারোক্তির পর খুব শীঘ্রই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হতে পারে বলে জল্পনা তুঙ্গে।
