আজকের দিনেবাংলার আয়নাবিজ্ঞান

RARE MOON : গণেশ চতুর্থীর রাতে আকাশে চমক, বাঁকা চাঁদের কপালে টিপ

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- সোমবার গণেশ চতুর্থীর রাতে আকাশে দেখা গেল এক বিরল মহাজাগতিক দৃশ্য (RARE MOON)। একফালি বাঁকা চাঁদের ঠিক পাশে জ্বলজ্বল করছে একটি উজ্জ্বল বিন্দু, দেখে মনে হচ্ছে যেন চাঁদের কপালে টিপ। সেই অপরূপ ছবি ইতিমধ্যেই ভাইরাল নেটদুনিয়ায়।

অমাবস্যার পর গণেশ চতুর্থীতে সোমবার আকাশে মাত্র ১৪ শতাংশ চাঁদ দেখা যাচ্ছিল (RARE MOON)। তার গা ঘেঁষেই অবস্থান করছিল একটি অনুজ্জ্বল বিন্দু। ওই বিন্দুটিই আসলে শুক্র গ্রহ, যাকে আমরা শুকতারা নামে চিনি। সূর্যের চারপাশে আবর্তনকালে শুক্রের এই অবস্থান চাঁদের সঙ্গে তার Conjunction তৈরি করেছে।

কলকাতা সহ গোটা বিশ্বের মানুষ খালি চোখে এই দৃশ্যের সাক্ষী থেকেছেন (RARE MOON)। অনেকেই সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন।

বিজ্ঞানীদের মতে, এটি কোনও অলৌকিক ঘটনা নয়। সাধারণত চাঁদ যে সমতলে পৃথিবীর চারপাশে ঘোরে এবং পৃথিবী যে সমতলে সূর্যের চারদিকে ঘোরে, তার মধ্যে ৫ ডিগ্রি তফাৎ থাকে। সোমবার ব্যতিক্রমীভাবে তা একই সমতলে চলে আসায় চাঁদ ও শুক্রকে এত কাছাকাছি দেখা গেছে। তাঁদের ব্যাখ্যা, যদি দুটি কক্ষপথ একই সমতলে হত, তবে রোজই কোনও না কোনও গ্রহের খুব কাছে চাঁদকে দেখা যেত।

মহাকাশ বিজ্ঞানের নিয়ম মেনেই এই বিরল সহাবস্থান ঘটেছে। অপূর্ব এই দৃশ্য আবার কবে আকাশে দেখা যাবে, তা এখনও অজানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *