আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

NANDIGRAM NOMINATION : ‘সকলের কাজ-ছাদ-ভাত আমার অঙ্গীকার’, প্রয়াত চন্দ্রনাথের মা হাসিরানির মনোনয়নে হাজির শুভেন্দু

কিউ ইন্ডিয়া বাংলা, পূর্ব মেদিনীপুর :- জল্পনা সত্যি করে নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি প্রার্থী হচ্ছেন প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ (NANDIGRAM NOMINATION)। মঙ্গলবার মনোনয়ন পেশ করবেন তিনি। তার আগে হলদিয়ায় তাঁকে পাশে নিয়ে সভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক ছিলেন চন্দ্রনাথ রথ। তাঁর প্রয়াণের পর থেকেই তাঁর মা হাসিরানি রথকে নন্দীগ্রামে প্রার্থী করার জল্পনা চলছিল। মঙ্গলবার বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতেই তাতে সিলমোহর পড়ে (NANDIGRAM NOMINATION)।

প্রার্থী ঘোষণার পরই হলদিয়ায় হাসিরানিকে নিয়ে সভা করেন শুভেন্দু (NANDIGRAM NOMINATION)। সেখান থেকেই নন্দীগ্রামবাসীকে আশ্বাস দিয়ে তিনি বলেন, “নন্দীগ্রামের দায়িত্ব আমার। সকলের মাথায় ছাদ, হাতে কাজ, পেটে ভাত আমার অঙ্গীকার।”

জয় নিয়েও আত্মবিশ্বাসী শুভেন্দু। তিনি বলেন, “আমি ভোট করাতে জানি, এমন মার্জিনে বিজেপি জিতবে, কেউ ভাবতে পারেনি।” প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি আরও বলেন, “ওর পাড়ায় গিয়ে ওকে হারিয়ে এসেছি।”

প্রসঙ্গত, ২০২৬-এর বিধানসভা ভোটে নন্দীগ্রাম ও ভবানীপুর দুটি কেন্দ্রেই জয়ী হন শুভেন্দু অধিকারী। পরে তিনি নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন। ফলে আসনটি বিধায়কশূন্য হয়। কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ৬ অক্টোবর ওই কেন্দ্রে উপনির্বাচন হবে। সভা শেষে পায়ে হেঁটে হাসিরানি রথের মনোনয়ন পেশ করতে যান শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *