NORTH SIKKIM : নেপালের পর এবার ধস নামলো উত্তর সিকিমে
কিউ ইন্ডিয়া বাংলা, সিকিম : -নেপালের পর এবার ভয়াবহ ধস উত্তর সিকিমে (NORTH SIKKIM )। তিস্তা ও চিয়াচুং সঙ্গমস্থলে নদীর স্রোতের উত্তর সিকিমের নাগা তোসা রোডে ধস নামায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। নাগা ফরেস্ট এলাকায় থেং টানেলের উল্টো দিকে চিয়াচুং নদীর উপরিভাগে পাহাড়ের একটি বড় অংশ ভেঙে পড়ে। ঘটনাটি ঘটে ৫ ও ৬ সেপ্টেম্বরের রাতে। ধস নামার ফলে আংশিকভাবে বাধাপ্রাপ্ত হয়েছে তিস্তা ও চিয়াচুং নদীর জলপ্রবাহ (NORTH SIKKIM )।
অবিরাম বৃষ্টির ফলে জলস্রোত বৃদ্ধি ঘটেছে তিস্তা নদীতে (NORTH SIKKIM )। সেই ঘোলাটে জল ধেয়ে আসছে নদী পার্শ্ববর্তী এলাকা গুলির দিকে। ইতিমধ্যেয় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অনেক পরিবারকে। হাই এলার্ট জারি করা হয়েছে এলাকার ব্বিভিন্ন প্রান্তে। সিকিম সরকার থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, চিয়াকুং নদীর কিছুটা অংশ খোলা থাকায় সেখান দিয়ে জল প্রবাহিত হচ্ছে (NORTH SIKKIM )।
পাহাড়ের মধ্যে দিয়ে যাওয়া থেং টানেল উত্তর সিকিমের একাধিক এলাকার সাথে সংযোগ স্থাপন করেছে। থেং টানেলের বিপরীতে আছে নাগা তোসা নতুন সড়ক। ধসের ফলে ক্ষতিরমুখে নাগা–তোসা সড়কে নতুন কাটা পাহাড়ি রাস্তার একটি বড় অংশ। বৃষ্টি বাড়লে পরিস্থিতি আরও বেশি আশঙ্কা জনক হয়ে উঠবে বলেই জানা যাচ্ছে।
ইতিমধ্যেই ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের সাহেববাড়ি এলাকার বসবাসকারীদের উঁচু এবং নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের টোটগাঁও এলাকার বাসিন্দাদেরও নিরাপত্তা দেওয়ার কাজ শুরু হয়েছে।
সঠিক জল নিকাশি ব্যবস্থা না থাকার ফলে জলমগ্ন হয়ে উঠেছে এলাকা। পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়েছে প্রশাসনিক দফতর। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো আহত, নিহত খবর পাওয়া যায়নি। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেই সবও ক্ষতিয়ে দেখছে প্রশাসন। এছাড়াও আবহাওয়া এবং চেকুং নদীর উত্তাল পরিস্থিতির উপরেও নজর মালবাজার মহকুমা প্রশাসনের। চারিপাশে চালাচ্ছে প্রশাসনিক মাইকিং।
