GARIAHAT BAZAR : হোটেল রেস্তরাঁর পর এবার তদন্তের মুখে গড়িয়াহাট বাজার, আধিকারিকদের নজরে পড়ল বেআইনি খাদ্য সামগ্রী
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা : মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়েছে ফুড সেফটি আধিকারিকদের কাজের তৎপরতা (GARIAHAT BAZAR)। সোমবার সকালে হানা দেয় গড়িয়াহাট বাজারে (GARIAHAT BAZAR)। শনিবার থেকে শুরু হয়েছে তদন্ত কলকাতা সহ বিভিন্ন জায়গায়। শনিবার ডেকার্স লেনে হানা দিয়েছিলেন খাদ্য দফতরের আধিকারিকরা। রবিবারে চলে কলকাতার বিভিন্ন নামীদামী হোটেল, রেস্তরাঁর ফুড কোর্টে তদন্ত।
গড়িয়াহাট বাজারের (GARIAHAT BAZAR) হানা খাদ্য দফতরের আধিকারিকরা বাজেয়াপ্ত করেন ফ্রোজেন মাংস। এই ঘটনা চোখে পরা মাত্রই তৎক্ষণাৎ তদন্ত শুরু করেন তারা। কাঁচামালের বাক্স খোলা মাত্রই নজরে আসে চিকেন মাটন ভর্তি বিভিন্ন প্যাকেট। চিকেন মাটনের দোকানের পাশাপাশি মাছের দোকানগুলিকেও খতিয়ে দেখেন আধিকারিকরা। তদন্তের স্বার্থে মাছের গুনগত মান যাচাই করতে নমুনা সংগ্রহ করেন তারা।
পুষ্টির নামে বিষ যাচ্ছে মানুষের পাতে। শহর সহ বিভিন্ন জেলার আনাচে কানাচে ছেয়ে গিয়েছে খাদ্য দফতরের টিম। হোটেল, রেস্তরাঁ, বাজার ছাড়াও মিষ্টির দোকান, বিভিন্ন ফ্রোজেন খাবার তৈরির ফ্যাক্টারিতে চলছে এই অভিযান (GARIAHAT BAZAR)। ফ্যাক্টারি গুলিতে গিয়ে গিয়ে আধিকারিকরা খাবারে নমুনা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। অভিযান চলাকালীন রেস্তরাঁর ফ্রিজে থাকা খাবার ফেলার ব্যবস্থা করেন আধিকারিকরা। তাছাড়াও কিছু কিছু খাবারে সংরক্ষণ করার পদ্ধতি যাচাই করেন। এর পাশাপাশি ক্ষতিয়ে দেখেন প্রতিটা হোটেল, রেস্তরাঁর হেঁশেলের মশলার গুনগত মান।
গড়িয়াহাট বাজারে বেআইনি ফ্রোজেন খাদ্য সামগ্রি ব্যবহারের অযোগ্য করতে সেখানে ঢালা হয় ফিনাইল (GARIAHAT BAZAR)। প্রায় ১০ থেকে ১৫ কেজি মাংস ফ্রোজেন মাংস ভ্যাটে ফেলার ব্যবস্থা করেন আধিকারিকরা। এর পাশাপাশি বাজারে বিভিন্ন দোকান থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায় আধিকারিকরা। এর পাশাপাশি তদন্ত চালিয়ে যায় পুরসভার খাদ্য দফতরের আধিকারিকরা।
