আজকের দিনেখেলাবিশ্বভারত

Asia Cup-Cricket : এশিয়া কাপে পাক মহারণের আগে হুঙ্কার দীপ্তির, ‘আমরা সবসময় এক পা এগিয়ে’ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, দুবাই :- ভারত-পাক ম্যাচ মানেই এখন একতরফা লড়াই। শনিবার দুবাইয়ে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে হুঙ্কার ছাড়লেন তারকা অলরাউন্ডার দীপ্তি শর্মা। সাফ জানালেন, মাঠে তাঁরাই এক পা এগিয়ে।

পুরুষদের ক্রিকেটে তো বটেই, মহিলাদের ক্রিকেটে ভারত-পাক দ্বৈরথ আরও একপেশে। ওয়ানডে ফরম্যাটে ভারতীয় মহিলা দল কখনও পাকিস্তানের কাছে হারেনি। টি-টোয়েন্টিতেও শেষ হার ২০২২ সালে।(Asia Cup-Cricket)

শনিবার দুবাইয়ে এশিয়া কাপের মহারণে নামবেন হরমনপ্রীত কৌররা। তার আগে দীপ্তি বলেন, “এই ম্যাচে কেউ কখনও বাড়তি সুবিধা পায় না। তবে আমরা ওদের বিরুদ্ধে বারবার জিতেছি। সেটা এশিয়া কাপে হোক বা অন্য জায়গায়। আমরা সবসময় ওদের থেকে এক পা এগিয়ে থাকি।”

তিনি আরও যোগ করেন, “আমাদের গোটা দল দারুণ খেলছে। ব্যাটিং ইউনিট হোক বা বোলিং ইউনিট, দলে ভারসাম্য আছে।” ভারত ইতিমধ্যেই থাইল্যান্ড ও হংকংকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে গিয়েছে, তাই পাক ম্যাচ তাঁদের কাছে নিয়মরক্ষার। কিন্তু তাগিদে কোনও ঘাটতি নেই। একসময় বাংলার হয়ে খেলা এই ক্রিকেটারের কথায়, “আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। আমাদের মানসিকতাই হল, দলগত সংহতি বজায় রাখা।”(Asia Cup-Cricket)

উল্লেখ্য, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন দীপ্তি। এবারও তাঁর দিকেই তাকিয়ে টিম ইন্ডিয়া।

পরিসংখ্যান ও ফর্ম দুই বিচারেই এগিয়ে ভারত। পাকিস্তানের বোলিং ভালো হলেও নিজেদের শক্তিতেই ভরসা রাখছে টিম ইন্ডিয়া। শনিবার দুবাইয়ে ফের একপেশে জয়ের লক্ষ্যেই নামবেন হরমনপ্রীতরা।(Asia Cup-Cricket)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *