আজকের দিনেবাংলার আয়না

পরিবারকে খুন করে আত্মঘাতী কর্তা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা: মুর্শিদাবাদের ভগবানগোলায় এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। স্বপনগড় মোড় এলাকায় মানিক ব্যাপারী নিজের স্ত্রী দোলা ব্যাপারী এবং দুই কন্যা ১৫ বছরের তানহা ও ৬ বছরের মায়েশাকে হত্যা করেছেন। পরে নিজেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

স্থানীয়রা বুধবার সকালে বন্ধ ঘর থেকে দুর্গন্ধ পেয়ে সন্দেহ প্রকাশ করেন। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে দেখতে পান তিনজনের দেহ একে অপরের ওপর কম্বল দিয়ে ঢাকা অবস্থায় মেঝেতে পড়ে আছে। তাঁদের গলা ধারালো অস্ত্র দিয়ে কাটা ছিল। মানিককে একই ঘরে সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মানিক স্ত্রীর পরকীয়ার সন্দেহ ও মানসিক চাপের কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। পুলিশ এখন পুরো ঘটনা খতিয়ে দেখছে এবং আশেপাশের মানুষদের জিজ্ঞাসাবাদ করছে। এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *