Trump’s Son : খুন করে দিতে পারে ইরান! আতঙ্কে ঘরবন্দি ট্রাম্প-পুত্র ব্যারন, দাবি সংবাদমাধ্যমের !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্পকে খুনের হুমকি দেওয়ার ভিডিও প্রকাশের পর আতঙ্কে ঘরবন্দি ২০ বছরের ব্যারন। শিরোনামে লেখা – ‘কোথায় হত্যা করা হবে ব্যারনকে?’। হুমকির পর ব্যারনের নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়েছে বলে দাবি।(Trump’s Son)
সূত্রের খবর, ভিডিওটি প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় চ্যানেল ৩, যা IRGC দ্বারা পরিচালিত। ভিডিওতে ব্যারনের গতিবিধি, কার্যকলাপের দৃশ্য তুলে ধরা হয় এবং দাবি করা হয় তিনি কড়া নজরদারিতে রয়েছেন। এমনকি ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণার দাবিও করা হয়েছে।
ভিডিওতে উল্লেখ করা হয়, একজন মহিলা নিরাপত্তা বলয় ভেঙে এক সমাবেশে ব্যারনের পাশে বসেছিলেন, এবং ব্যারন নিরাপত্তা বিধি ভেঙে এক্সবক্স, ফিফা ভিডিও গেম ও ডিসকর্ডের মাধ্যমে যোগাযোগ করেন।(Trump’s Son)
ট্রাম্পের ঘনিষ্ঠ এক ব্যক্তির বয়ান তুলে ধরে সংবাদমাধ্যমের দাবি, “ব্যারন এখন আর বাইরে যায় না। মেলামেশা পছন্দ করে না। বাড়িতে একাই দিন কাটছে তাঁর।” গত গ্রীষ্মে তাঁর সময় কেটেছিল বাবার গলফ ক্লাবে। মার্কিন ইনফ্লুয়েন্সর চার্লি ক্রিকের হত্যাকাণ্ডের পর থেকেই বাইরে বেরনো কমিয়ে দিয়েছিলেন ব্যারন, ইরানের হুমকির পর আতঙ্ক আরও বেড়েছে বলে দাবি।
এর আগে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়েও একই ধরনের ভিডিও প্রকাশ করা হয়েছিল বলে দাবি, যেখানে লেখা ছিল ‘কীভাবে মেলানিয়া ট্রাম্পকে খুন করা যায়?’। উল্লেখ্য, গত দুই বছরে ট্রাম্প নিজে তিনবার গুপ্ত হামলার শিকার হয়েছেন বলেও রিপোর্টে দাবি করা হয়েছে।(Trump’s Son)
যুদ্ধে ইরানকে বাগে আনতে না পারলেও, ইরানের পালটা হুমকিতে তটস্থ ট্রাম্প পরিবার। নিরাপত্তার খাতিরে কার্যত ঘরবন্দি বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী প্রেসিডেন্টের পুত্র, এমনটাই দাবি করা হচ্ছে ওই রিপোর্টে।
