আজকের দিনেতিলোত্তমা

PANIHATI : একই লকআপে বাবা-ছেলে! খড়দহ থানায় কীভাবে কাটছে নির্মল-তীর্থঙ্করের দিন?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- পানিহাটির দাপুটে তৃণমূল নেতা থেকে লকআপের মেঝেতে কম্বল! একসময় যাদের সম্মতি ছাড়া পানিহাটিতে গাছের পাতাও নড়ত না বলে অভিযোগ, সেই প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ও তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষ এখন একই কুঠুরিতে বন্দি। (PANIHATI) খড়দহ থানার লকআপে বাবা-ছেলের দিন কাটছে গল্প আর মৃদু হাসিতে।

পুলিশ সূত্রে খবর, অভয়ার দেহ লোপাট মামলায় গত ১৩ আগস্ট ওড়িশা থেকে গ্রেপ্তার হন নির্মল ঘোষ। (PANIHATI)  তখন থেকেই তিনি খড়দহ থানার লকআপে। এরপর প্রমোটারের থেকে তোলা আদায় মামলায় আদালত তাঁকে ফের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

অন্যদিকে ছেলে তীর্থঙ্কর ঘোষ পুলিশ হেফাজতে রয়েছেন গত ২৫ আগস্ট থেকে (PANIHATI)  । শুক্রবার বারাকপুর আদালতে তাঁকে লটারি প্রতারণা মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয় এবং ফের ৭ দিনের হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাক্তন বিধায়ক বলে নির্মল ঘোষের (PANIHATI)  জন্য কোনও আলাদা ব্যবস্থা নেই। বাবা-ছেলে দু’জনকেই মাটিতে কম্বল পেতে শুতে হচ্ছে। সকালে চা-বিস্কুট, তারপর ব্রেকফাস্ট। দুপুর ও রাতে ভাত-রুটি, ডাল, সবজির সঙ্গে মেনুতে থাকছে মাছ, মাংস, ডিমও। লকআপের ভিতরেই দু’জনের মধ্যে চলছে বিভিন্ন বিষয়ে আলোচনা।

একসময়ের দোর্দণ্ডপ্রতাপ নেতার আজ লকআপের মেঝেই ঠিকানা। বাবা-ছেলে একসঙ্গে বন্দি থাকায় থানার ভিতরেও কৌতূহল তুঙ্গে। আপাতত দু’জনেরই ঠাঁই খড়দহ থানার একই লকআপে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *