আজকের দিনেতিলোত্তমারাজনীতি

CM SUVENDU ADHIKARI: বিরোধী দলনেতা কে? বিভ্রান্তির মাঝে শুভেন্দুর বার্তা: মুখ্যমন্ত্রী এখানে ঝগড়া মেটাতে বসে নেই

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- বিধানসভায় ফের মাথাচাড়া দিল বিরোধী দলনেতা বিতর্ক। কালীঘাটপন্থী তৃণমূলের বক্তার নাম কাটা হচ্ছে — এই অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানালেন, দলের অন্দরের ঝগড়া দলকেই মেটাতে হবে। (CM SUVENDU ADHIKARI)  “মুখ্যমন্ত্রী এখানে সেই কাজে বসে নেই।”

বুধবার বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তরের বাজেট আলোচনার সময় এই বিভ্রান্তি প্রকাশ্যে আসে। কালীঘাট তৃণমূলের বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় বক্তব্য রাখতে উঠেও বলতে পারেননি। এরপর কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদ অভিযোগ তোলেন। তিনি বলেন, “বিরোধী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বক্তা হিসেবে যাঁদের নাম পাঠানো হচ্ছে, সেই নাম কেটে দেওয়া হচ্ছে। বিধানসভার সদস্য হিসেবে সকলের নির্দিষ্ট সময় আছে। কে কখন বলবেন তা আগে থেকে জানা দরকার। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।”

পালটা জবাব দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM SUVENDU ADHIKARI) । তিনি বলেন, ‘‘এখানে কালীঘাটপন্থী আছেন, আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস সবাই আছে। সকলের সময় ভাগাভাগি করে দেওয়া উচিত। আমি ৫ বছর বিরোধী দলনেতা ছিলাম। চিফ হুইপ সময় ঠিক করেন। আপনাদের নিজেদের ঝগড়া নিজেরা মেটান। এখানে তো মুখ্যমন্ত্রী বসে নেই সেই ঝগড়া মেটানোর জন্য। নিজেরা ঝগড়া মেটান, সুষ্ঠুভাবে অধিবেশন চলতে দিন।”

CM SUVENDU ADHIKARI

প্রসঙ্গত, বিধানসভায় এখন দুই তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থীরা ঋতব্রতকেই বিরোধী দলনেতা মানেন। দুই শিবির আলাদা আলাদা বক্তার তালিকা জমা দেওয়ায় আগেও বক্তব্য নিয়ে গন্ডগোল হয়েছে।

বিরোধী দলনেতা কে — এই প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত বিধানসভায় এই বিভ্রান্তি চলতেই থাকবে। শুভেন্দুর বার্তায় স্পষ্ট, এই অন্তর্কলহ মেটানোর দায়িত্ব সরকার বা হাউসের নয়, তৃণমূলের নিজেদেরই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *