আজকের দিনেতিলোত্তমা

MADAN MITRA : CGO-তে হাজির মদন মিত্রর ছোট ছেলে, ২৯ তারিখ ডাক পড়ল বিধায়কের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ED-র জালে এবার কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (MADAN MITRA)। এই মামলায় ২৯ জুলাই তাকে CGO কমপ্লেক্সে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা। তার আগেই আজ হাজিরা দিলেন মদন মিত্রের ছোট ছেলে শুভরূপ মিত্র।

পৌরসভা নিয়োগ দুর্নীতি কাণ্ডে হাজিরা দিতে আজ সকাল সাড়ে ১১ টা নাগাদ CGO কমপ্লেক্সে আসেন শুভরূপ মিত্র। ED-র তরফে তাকে বেশ কিছু ব্যাঙ্কের নথি নিয়ে আসতে বলা হয়েছিল। সেই মতো প্রয়োজনীয় কাগজপত্র নিয়েই তিনি হাজির হন। সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যান। ED সূত্রে খবর, তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এর আগেই এই মামলায় মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র এবং দুই ছেলে শুভরূপ ও স্বরূপ মিত্রকে তলব করা হয়েছে। আজ ও আগামীকালের মধ্যে CGO-তে হাজিরা দিতে বলা হয়েছে অর্চনা মিত্রকে। ব্যাঙ্কের নথি নিয়ে আসতে বলা হয়েছে বড় ছেলে স্বরূপ মিত্রকেও। ২৯ জুলাই সকাল ১টায় CGO-তে হাজির হতে বলা হয়েছে স্বয়ং মদন মিত্রকে (MADAN MITRA) ।

ED-র অভিযোগ, কামারহাটি ও টিটাগড় পুরসভায় টাকার বিনিময়ে নিয়োগে সুপারিশ হয়েছে। মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলের নামে থাকা ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। তার মধ্যে ২টি অ্যাকাউন্টের লেনদেন সন্দেহজনক বলে দাবি তদন্তকারীদের।

প্রসঙ্গত, গত ১৩ জুন এই মামলায় মদন মিত্রের দক্ষিণেশ্বরের ফ্ল্যাট, ভবানীপুরের বাড়ি, জোকার ফ্ল্যাট এবং ভবানীপুরের পার্টি অফিসে তল্লাশি চালায় ED। সন্তোষপুরের একটি ক্লাবেও অভিযান হয়। ED-র দাবি, ওই ক্লাবের সভাপতি থাকাকালীন ক্লাবের অ্যাকাউন্ট থেকে মদন মিত্রের অ্যাকাউন্টে বড়সড় লেনদেন হয়েছিল। সংস্থার আরও দাবি, পুর-দুর্নীতির মাস্টারমাইন্ড ধৃত অয়ন শীলের ডায়েরিতে ‘MM’ নাম লেখা রয়েছে। তার সূত্র ধরেই এই তল্লাশি। নগদ ও সোনাদানার বিনিময়ে কামারহাটি ও টিটাগড় পুরসভায় অন্তত ১২৫ জনকে চাকরি দেওয়া হয়েছিল বলে দাবি ED-র।

পরিবারের জিজ্ঞাসাবাদের পর এবার সরাসরি মদন মিত্রের পালা। ২৯ জুলাই CGO-তে গিয়ে তিনি কী জবাব দেন সেটাই এখন দেখার। পুর-নিয়োগ দুর্নীতি তদন্তে ED-র এই তৎপরতায় রাজ্য রাজনীতিতে চাপ বাড়ল আরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *