আজকের দিনেখেলা

PV SINDHU :ইতিহাস গড়লেন সিন্ধু! প্রথম ভারতীয় হিসাবে জাপান ওপেন জয়

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ইতিহাস গড়লেন পিভি সিন্ধু (PV SINDHU)। ভারতের প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে জাপান ওপেনের খেতাব জিতলেন তিনি। ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন ও বিশ্বের ৩ নম্বর জাপানের আকানে ইয়ামাগুচিকে স্ট্রেট গেমে হারিয়ে ২ বছর পর আবার ট্রফি ঘরে তুললেন দু’বারের অলিম্পিক পদকজয়ী।

রবিবার জাপান ওপেনের ফাইনালে শুরু থেকেই আগ্রাসী ছিলেন সিন্ধু (PV SINDHU) । বিশ্বের ১০ নম্বর ভারতীয় তারকা ২১-১৭, ২১-১৭ ব্যবধানে হারান ৩ নম্বর ইয়ামাগুচিকে। প্রথম গেমে ৩-০ তে এগিয়েও ১১-১১ সমতা হয়েছিল। ৩৬ শটের লম্বা র‌্যালি জেতার পরই ম্যাচের নিয়ন্ত্রণ নেন সিন্ধু। ১৬-১২ থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। গেম জেতেন ২১-১৭ তে।
দ্বিতীয় গেমে ইয়ামাগুচি ৮-৩ এবং পরে ১১-৭ এ এগিয়ে যান। ৪ শটের র‌্যালি জিতে দাপট দেখান জাপানি তারকা। কিন্তু হাল ছাড়েননি সিন্ধু। ১৭-১৫ থেকে এগিয়ে গিয়ে ১৯-১৭ করার পর আর সুযোগ দেননি। শেষ করেন ২১-১৭ তে।
উল্লেখ্য, গত ৪ বছরে কোনও সম্পূর্ণ ম্যাচে ইয়ামাগুচিকে হারাতে পারেননি সিন্ধু। ২০২ সালের থাইল্যান্ড ওপেনের পর এটাই তাঁর প্রথম বড় খেতাব। ২০১৯ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর এটাই সিন্ধুর সবচেয়ে বড় সাফল্য। ষষ্ঠবার ফাইনালে উঠেও খেতাব হাতছাড়া হল ইয়ামাগুচির।

চেনা ছন্দে ফিরলেন পিভি সিন্ধু। বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে জাপানের মাটিতে পতাকা উড়িয়ে প্রমাণ করলেন, এখনও শেষ হয়ে যাননি তিনি। এই জয় ভারতীয় ব্যাডমিন্টনের জন্য এক নতুন মাইলফলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *