আজকের দিনেভারত

DELHI :দিল্লিতে ‘আরশোলা’দের সংসদ অভিযান ঘিরে রণক্ষেত্র, ব্যাপক লাঠিচার্জ পুলিশের, বন্ধ ৫ মেট্রো

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি:- ১৬৩ ধারা উপেক্ষা করে সংসদ অভিযানে নামতেই দিল্লি পরিণত হল রণক্ষেত্রে (DELHI)। পূর্ব ঘোষণা অনুযায়ী রাস্তায় নামে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই পুলিশের ব্যাপক লাঠিচার্জ। বন্ধ করে দেওয়া হল রাজধানীর ৫টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন।

পুলিশের তরফে আগেই জানানো হয়েছিল সংসদ অভিযানের জন্য সিজেপির কোনও অনুমতি নেই। দিল্লি পুলিশ স্পষ্ট করে দেয়, সংসদ ও তার আশপাশ উচ্চ নিরাপত্তা বলয়। তাই এই এলাকায় কোনও মিছিল বা জমায়েতের অনুমতি দেওয়া হবে না।

কিন্তু সিজেপির তরফে পালটা দাবি করা হয়, “বৃষ্টি হোক, কড়া নিরাপত্তা হোক, আজ কাউকেই থামানো যাবে না।” সেইমতো সোমবার সকালে যন্তর মন্তর থেকে সংসদের দিকে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে।

নিরাপত্তার কারণে রাজীব চক, জনপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং সেবা তীর্থ – এই ৫টি মেট্রো স্টেশন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। যন্তর মন্তর ছাড়া গোটা এলাকায় ৫ জনের বেশি জমায়েত নিষিদ্ধ (DELHI) ।

উল্লেখ্য, নিটের প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দীর্ঘদিন আন্দোলন করছে সিজেপি। ২৮ জুন থেকে যন্তর মন্তরে আমরণ অনশনে বসেছিলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। ২১ দিন পর পুলিশ তাঁকে হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল থেকেই সোমবার ৩টি শর্ত দিয়েছেন সোনম। সরকার শর্ত মানলে অনশন তুলবেন বলে জানিয়েছেন তিনি। সিজেপির অভিযোগ, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি নিয়ে সরকার চুপ। তাই এই সংসদ অভিযান। (DELHI)

এখনও পর্যন্ত সরকারের তরফে সোনম ওয়াংচুকের দেওয়া শর্ত নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে দিল্লিতে আঁটোসাঁটো নিরাপত্তা জারি রয়েছে। এই অভিযানকে ঘিরে রাজনৈতিক তরজা আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *