Narendra Modi: হরমুজ অস্থিরতায় কড়াবার্তা মোদীর, জাহাজে ভারতীয় নাবিকদের নিয়োগ নয়
কিউ ইন্ডিয়া বাংলা- ইরান-আমেরিকার সংঘাতে ফের নতুন করে উত্তপ্ত হরমুজ প্রণালী। জাহাজে একের পর এক হালমা চলছে। ইতিমধ্যেই প্রায় ১৪ জন ভারতীয় নাবিকের প্রাণ গেছে। এই পরিস্থিতিতে নাবিকদের বাঁচাতে জাহাজ মালিক, জাহাজ ব্যবস্থাপক এবং ‘রিক্রুটমেন্ট অ্যান্ড প্লেসমেন্ট সার্ভিস লাইসেন্স’ (আরপিএসএল) প্রাপ্ত সংস্থাগুলিকে বড় নির্দেশ মোদী সরকার। কেন্দ্র জানিয়েছে, এই মুহূর্তে হরমুজগামী জাহাজে ভারতীয়দের নেওয়া যাবে না। সামুদ্রিক বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টর জেনারেল অফ মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন নির্দেশিকাটি জারি করেছে।
সেখানে তারা লিখেছে, ‘উপসাগরীয় অঞ্চলে বর্তমান পরিস্থিতি এবং নিরাপত্তার কথা মাথায় রেখে জাহাজ মালিক, ব্যবস্থাপক এবং আরপিএসএল সংস্থাগুলিকে একটি নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে হরমুজে চলাচলকারী জাহাজে যেন ভারতীয় নাবিকদের নিয়োগ করা না হয়’। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নির্দেশই বহাল থাকবে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি পারস্য উপসাগর এবং হরমুজ সংলগ্ন জলপথে চলাচলের সময় জাহাজগুলিকে সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন।
উল্লেখ্য, সোমবার সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়, ‘মোম্বাসা’ এবং ‘আল বাহিয়া’ নামে দুটি জাহাজের উপর হামলা চালায় ইরান। ওমান উপকূলের কাছে ওই হামলায় আহত হন মোট আটজন, তার মধ্য ভারতীয় ৬ নাবিক। চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় আবু ধাবি।
ওমান উপকূলের কাছে ওই হামলায় আহত হন মোট আটজন, তার মধ্যে ৬ জনই ভারতীয় নাবিক। ‘মোম্বাসা’ জাহাজে থাকা এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় আবু ধাবি।
