আজকের দিনেখেলাভারতরাজনীতি

Football : নর্থ ইস্ট এর বিপক্ষে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে মোহনবাগান ……

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- গুয়াহাটি তে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিপক্ষে জয় পেল মোহনবাগান । পাঞ্জাব এফ সির বিপক্ষে জেতার পর নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে হারালো সবুজ মেরুন শিবির । দলের হয়ে একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবসন রবিনহো।

গুয়াহাটির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে বৃষ্টি শুরু হয়েছিল তবে শুরুর দিকে গতি বেশি ছিল না। যার ফলে সুবিধা হচ্ছিল মোহনবাগান ফুটবলারদের । ম্যাচের ৪ মিনিটের মাথায় গোল করার সুযোগ পেয়েছিলেন জেমি ম্যাকলারেন। তবে তিনি গোল করতে ব্যর্থ হন। দলের অন্যতম প্রধান অস্ত্র আপুইয়াকে ছাড়া দল সাজান বাগান কোচ লোবেরা । চোটের কারণে তাকে এই ম্যাচে পাওয়া যায়নি। ৪-৪-২ ছকে এদিনের ম্যাচে দল নামান মোহনবাগানের হেড স্যার । ম্যাচের ৫ মিনিটে গোল করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবিনহো। সাহাল আব্দুল সামাদের পাশ থেকে ডান পায়ের শটে গোল করে যান রবিনহো। ম্যাচের ১০ মিনিটের পর থেকে বৃষ্টির বেগ বাড়তে শুরু করে যার ফলে সমস্যায় পড়েন দুই দলের ফুটবলাররা। বলে নিয়ন্ত্রণ রাখতে সমস্যা হচ্ছিল সেই সময় থেকে । ম্যাচের ৩৬ মিনিটের মাথায় গোল শোধ করার সুযোগ পেয়েছিল নর্থইস্ট । তবে সেই প্রচেষ্টা আটকে দেন বাগান গোল রক্ষক বিশাল কাইথ । প্রথমার্ধ এক গোলের ব্যবধানে এগিয়ে থেকে শেষ করে মোহনবাগান ।
ম্যাচের বিরতির সময় বৃষ্টির বেগ আরো বেড়ে যায় । মাঠে জল জমে যাওয়ার কারনে খেলা শুরু করা যায়নি। রেফারি একাধিকবার মাঠ পরীক্ষা করে দেখছিলেন । মাঠ কর্মীদের নেমে জল সরানোর ব্যবস্থা করতে হয় । শেষমেষ দেড় ঘন্টা পর খেলা শুরু হয় । দ্বিতীয়ার দের খেলা আবার শুরু হতে বৃষ্টি ফিরে আসে এবং মাঠে জল জমতে শুরু করে । মোহনবাগান ফুটবলাররা পুরো ম্যাচ খেলতে চাইলেও নর্থইস্ট আপত্তি জানিয়েছিল । ফুটবলের নিয়ম অনুযায়ী যদি ৬০ মিনিট খেলা হয়ে থাকে সেই ম্যাচ কে পুরো ম্যাচ ধরা হবে। যদি খেলার ফল ০-০ থাকে তাহলে সেই ম্যাচ ড্র হিসেবে ধরা হবে এমনকি কোন দল যদি ১-০ ব্যবধানে গিয়ে থাকে সেক্ষেত্রেও ড্র ধরা হবে। যদি কোন দল দুই গোলের বেশি ব্যবধানে এগিয়ে থাকে তাহলেই সেই দলকে জয়ী ঘোষণা করা হবে । যেহেতু মোহনবাগান এক গোলের ব্যবধানে এগিয়েছিল সে কারণে তাদের খেলার তাগিদ টা বেশি ছিল । শেষমেষ পুরো সময়ে খেলা হল। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ে আর কোন গোল হয়নি । দুইপক্ষ একাধিকবার সুযোগ পেলেও কেউ গোলমুখ খুলতে পারেনি । বৃষ্টির ফলে মাঠের অবস্থা খারাপ হয় চোট পেয়ে মাঠ ছাড়েন বাগান ফুটবলার সাহাল আব্দুল সামাদ । শেষমেষ ১-০ গোলে জিতে মাঠ ছাড়ে মোহনবাগান ।

এদিনের ম্যাচে জিতে নয় ম্যাচে কুড়ি পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সবার ওপরে মোহনবাগান । সমসংখ্যক ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বই সিটি এফসি । মোহনবাগানের পরবর্তী ম্যাচ আগামী ৯ই মে এফ সি গোয়ার বিপক্ষে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *