Uttarakhand Landslide: ভারী বৃষ্টিতে উত্তরাখণ্ডে ভূমিধসে মৃত ১০, দিল্লিতে ৪, ব্যাহত চার ধাম যাত্রা
কিউ ইন্ডিয়া বাংলা- বিগত কয়েকদিন ধরেই একটানা বৃষ্টিতে বিপর্যস্ত গোটা উত্তরভারত। দিল্লি, উত্তরপ্রদেশ, হিমাচলের বহু এলাকা জলমগ্ন। দিল্লিতে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে চারজনের। উত্তরাখণ্ডের ভূমিধসে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উত্তর ভারতের একাধিক রাজ্যের নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। ফলে বিপদসীমার উপর দিয়ে বইছে জল। বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ধসের কারণে হিমাচল ও উত্তরাখণ্ডের বহু রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। বহু এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে মৌসম ভবন নতুন করে দুর্যোগের পূর্বাভাস দিয়েছে। ফলে আতঙ্ক বাড়ছে। দিল্লিতে একাধিক রাস্তা জলমগ্ন। গাছ উপড়ে পড়েছে। আইএমডি সূত্রে খবর, কোনও কোনও ১৬০ মিলিলিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে, শুক্রবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে বজ্রগর্ভ মেঘের সঞ্চার, তিরিশ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড।
শুক্রবারও বৃষ্টিপাতের সম্ভাবনা। অলকানন্দা ও মন্দাকিনী নদীর জলস্তর বেড়েছে। রুদ্রপ্রয়াগ জেলার সব স্কুল বন্ধ। নদীগুলির জলস্ফীতির দিকে নজর রেখেছে প্রশাসন। উত্তরকাশী জেলার নালু পানিতে ভূমিধসের ফলে গঙ্গোত্রী মহাসড়ক অবরুদ্ধ। ফলে চার ধাম যাত্রা ব্যাহত। ভারী বৃষ্টির সতর্কতার পরিপ্রেক্ষিতে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কর্তৃপক্ষ গাজিয়াবাদ, মিরাট, হাপুর, বুলন্দশহর, বাগপত, মুজাফফরনগর, বিজনোর, সাহারানপুর ও মোরাদাবাদ জেলায় শুক্রবার স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কর্তৃপক্ষ গাজিয়াবাদ, মিরাট, হাপুর, বুলন্দশহর, বাগপত, মুজাফফরনগর, বিজনোর, সাহারানপুর ও মোরাদাবাদ জেলায় শুক্রবার স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
