আজকের দিনেভারত

Amit Shah-Bharat Taxi : ওলা, উবারের দিন কী শেষ ? এবার আসছে ‘ভারত ট্যাক্সি’, শাহি ঘোষণা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- একটা সময় যাত্রীদের অহেতুক কারণে বলার জন্য নাজেহাল করত হলুদ ট্যাক্সি। যাত্রী সুবিধার কথা ভেবে রাস্তায় নামে বেসরকারি অ্যাপক্যাব ওলা, উবার। কিন্তু বর্তমানে যাত্রী সুবিধা তো দূরের কথা ইচ্ছে মতো ভাড়া হাঁকতে শুরু করেছে ক্যাবগুলি। এবার এই অবস্থা দূর করতে বাজারে আসছে ভারত ট্যাক্সি। ওলা, উবেরে রাশ টানতে এবার ময়দানে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। সম্প্রতি ‘ভারত ট্যাক্সি’ (Bharat Taxi) নামে একটি সমবায়ভিত্তিক রাইড-হেইলিং পরিষেবার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রী। গুজরাটে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হয়েছে। আগামী দুই বছরের মধ্যে কলকাতা-সহ ভারতের ৫০০টিরও বেশি শহরে এই পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। এটি চালকদের মালিকানাধীন সমবায় মডেলে চলবে, যেখানে চালকদের কাছ থেকে প্রচলিত অ্যাপভিত্তিক কমিশন নেওয়া হবে না। সরকারের দাবি, এতে চালকের আয় বাড়বে এবং যাত্রীর ভাড়াও প্রতিযোগিতামূলক থাকবে। অমিত শাহ আরও বলেন, এই উদ্যোগের লক্ষ্য বেসরকারি অ্যাপ-ক্যাব প্ল্যাটফর্মের বিকল্প তৈরি করা এবং চালক ও যাত্রী—উভয়ের জন্য আরও ন্যায্য ব্যবস্থা গড়ে তোলা। শোষণ করে নিজেদের স্বার্থে মুনাফা বাড়াচ্ছে বলে তাঁর অভিযোগ। এই শোষণের বিকল্প হিসেবেই সম্পূর্ণ সমবায় মডেল এবং চালকদের নেতৃত্বে দেশের প্রথম রাইড-হেইলিং প্ল্যাটফর্ম ‘ভারত ট্যাক্সি’-র আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। শনিবার গুজরাটের ১৪টি শহরে ‘ভারত ট্যাক্সি’র উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরাসরি ওলা বা উবারের নাম না নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “আজ সকাল থেকেই আমি কিছু ফোন পেয়েছি এবং সংবাদপত্রেও দেখেছি যে ভারত ট্যাক্সির ভাড়া নাকি কিছুটা বেশি। আমি দেশের সমস্ত গ্রাহকদের বলতে চাই, ভারত ট্যাক্সি যেখানেই কাজ শুরু করছে, প্রতিযোগী বেসরকারি সংস্থাগুলি সঙ্গে সঙ্গে তাদের ভাড়া কমিয়ে দিচ্ছে। নিজেরা লোকসান করতেও প্রস্তুত হচ্ছে। আমাদের উদ্দেশ্য কাউকে লোকসানে ফেলা নয়। কিন্তু ভারত ট্যাক্সি যাতে বাজারে প্রবেশ করতে না পারে, তার জন্যই তারা এখন সাময়িকভাবে ভাড়া কমাচ্ছে। এমনকি চালকদের বেশি কমিশন দেওয়ার টোপ দিচ্ছে।” এই অ্যাপে যাত্রীদের ভাড়ার পুরো টাকাই চালক পাবেন। পাশাপাশি চালকরা এই প্ল্যাটফর্মের মালিকানার অংশীদারও হবেন। গুজরাটের ১৪টি শহর: আহমেদাবাদ, সুরাট, ভাদোদরা, রাজকোট, দ্বারকা, সোমনাথ, ভালসাদ, আনন্দ, জামনগর, ভাবনগর, নাদিয়াদ, জুনাগড়, মেহসানা এবং আমরেলিতে এই পরিষেবা চালু হয়েছে। গুজরাট মেট্রো রেল, আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন, ট্রাফিক পুলিশ, আহমেদাবাদ-সুরাট-রাজকোট বিমানবন্দর এবং পশ্চিম রেলওয়ের আহমেদাবাদ ডিভিশনের সাথে চুক্তি স্বাক্ষর করেছে ‘ভারত ট্যাক্সি’। শাহ জানিয়েছেন, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে কলকাতা, মুম্বই, পুনে, লখনউ, চণ্ডীগড় ও জয়পুরে ভারত ট্যাক্সির অপারেশন শুরু হবে। কেন্দ্রের লক্ষ্য পরবর্তী দুই বছরের মধ্যে দেশের ৫০০’র বেশি শহরে ও মফস্বলে এই সমবায় ট্যাক্সি পৌঁছে দেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *