আজকের দিনেখেলাবিশ্বভারত

Cricket : থ্রিলারে ১ রানে হার ভারতের, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ আয়ারল্যান্ডের !

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ হাসি হাসল আয়ারল্যান্ড। ডাবলিনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে মাত্র ১ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে পকেটে পুরে ফেলল আইরিশরা। ১৫৫ রানের টার্গেট তাড়া করতে নেমে তিলক বর্মার লড়াকু ফিফটি সত্ত্বেও ১৫৩ রানেই থেমে যায় শ্রেয়স আয়ারের ভারত।

আয়ারল্যান্ড বনাম ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। শুরুটা ভালো হয়নি। ওপেনার টিম ট্র্যাক্টর ৬ বলে মাত্র ৫ রান করে ফেরেন। রস অ্যাড্রিয়ার আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৭ বলে ১৬ রান যোগ করেন।

এরপর হ্যারি ট্র্যাক্টর ও লরকান টাকার জুটি ইনিংসের হাল ধরেন। হ্যারি ট্র্যাক্টর দলের হয়ে সর্বোচ্চ ৪৭ বলে ৫৩ রানের লড়াকু ইনিংস খেলেন। অধিনায়ক টাকার করেন ১৫ রান। মিডল অর্ডারে বেন কল্টিজ ২৩ বলে ৩৭ ও জর্জ ডকরেল ১৪ বলে ১৯ রানের কার্যকরী ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান তোলে আয়ারল্যান্ড।

ভারতের বোলিংয়ে নজর কাড়েন অভিষেক ম্যাচ খেলা প্রিন্স যাদব, নেন ৩ উইকেট। অর্শদীপ সিং ও শিবম দুবে ২টি করে এবং হর্ষিত রানা ১টি উইকেট শিকার করেন।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ভারত। দলের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন দুই ওপেনার। সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা দু’জনেই শূন্য রানে আউট হন।

এরপর ঈশান কিষান ১১ বলে ১২ রান করে আউট হলে চাপ আরও বাড়ে। অধিনায়ক শ্রেয়স আয়ার ৭ বলে ১০ রান করে দ্রুত ফেরেন। একপ্রান্ত আগলে লড়াই চালান তিলক বর্মা। তিনি দলের হয়ে সর্বোচ্চ ৪৬ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। অধিনায়ক শ্রেয়স আয়ার অবশ্য বড় রান পাননি। অক্ষর প্যাটেল ১৮ বলে ১৪ ও শিবম দুবে ১৬ বলে ২০ রান করে চেষ্টা করলেও জয় এনে দিতে পারেননি।

শেষ পর্যন্ত ২০ ওভারে ১৫৩ রানে থেমে যায় ভারতের ইনিংস। মাত্র ১ রানে ম্যাচ জিতে নেয় আয়ারল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গেল আয়ারল্যান্ড, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারল ভারত।

শেষ ওভারের টানটান নাটকে ফের হৃদয় ভাঙল ভারতের । তিলক বর্মার ৫৫ রানের লড়াকু ইনিংসও শেষরক্ষা করতে পারল না। শূন্য হাতে ফিরলেন দুই ওপেনার, ব্যর্থ অধিনায়ক শ্রেয়সও। তবে অভিষেক ম্যাচেই বল হাতে নজর কাড়লেন প্রিন্স যাদব। টানা দুই ম্যাচ জিতে এক ম্যাচ বাকি থাকতেই ইতিহাস গড়ল আয়ারল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *