আজকের দিনেবাংলার আয়না

আবারো বিতর্কে হুমায়ুন কবীর , রেজিনগরের সভায় বেনজির হুঁশিয়ারি আমজনতা উন্নয়ন পার্টির প্রধানের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, রেজিনগর :- ফের বেলাগাম মন্তব্য করে বিতর্কে আমজনতা উন্নয়ন পার্টির একমাত্র বিধায়ক হুমায়ুন কবীর। শুক্রবার রেজিনগরের কাশীপুরে জনসভা থেকে সরাসরি হুমকি দিলেন, “মুসলমানদের জড়ো করে স্যাটাভাঙা মার শুরু করলে পালানোর পথ পাবেন না।” নিশানায় বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

 

শুক্রবার রেজিনগরের কাশীপুর এলাকার জনসভায় হুমায়ুন কবীর বলেন, “বিজেপি জিতেছে, সরকার গড়েছে, ভালো কথা। কিন্তু মুর্শিদাবাদে হেরেও দু-একজন এমন আস্ফালন দেখাচ্ছেন যেন তাঁরাই বিধায়ক। এই আস্ফালনটা কমান। আমি যখন মুসলমানদের জড়ো করে স্যাটাভাঙা মার শুরু করব না, পালানোর পথ পাবেন না।”

তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলেছি, আপনারা জিতেছেন, ভালো। কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কমান। কেস হবে? ওরকম কেস আমাদের বিরুদ্ধে অনেক আছে। আমার মাথা যেদিন গরম হয়ে যাবে, সেদিন আমি এসপি, চিফ মিনিস্টার – এসব কিছু বুঝব না। আমরা রাজশক্তির বিরোধিতা করতে চাই না, সম্মান দিতে চাই। কিন্তু এখানে হেরেও যদি ওরা ঝামেলা বাঁধানোর চেষ্টা করে, তাহলে ছাড়ব না। আমি নিজেই নেতৃত্ব দেব।”

তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর আমজনতা উন্নয়ন পার্টি গড়ে ছাব্বিশের ভোটে নওদা ও রেজিনগর— দুই কেন্দ্র থেকে জেতেন হুমায়ুন। পরে রেজিনগর আসনটি ছেলের জন্য ছেড়ে দেন। ভোটের আগে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ষড়যন্ত্রের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। একটি অডিও ভাইরালও হয়।

‘হিন্দুদের কেটে ভাগীরথীর জলে মিশিয়ে দেব’ থেকে ‘স্যাটাভাঙা মার’— সরকার বদলালেও হুমায়ুনের ভাষার বদল হয়নি। তৃণমূলের বিধায়ক থাকাকালীন যে ভাষায় সাম্প্রদায়িক উসকানি দিতেন, বিজেপির আমলেও সেই ধারা বজায় রেখেছেন।

 

ছাব্বিশের ভোটে নিজের দাপট প্রমাণ করা হুমায়ুন কবীরের এই হুঁশিয়ারি নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াল মুর্শিদাবাদে। বিজেপি সরকার গড়লেও জেলায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে ‘স্যাটাভাঙা মার’-এর হুমকি দিয়ে ফের শিরোনামে তিনি। তবে এই মন্তব্য নিয়ে এখনও শাসক শিবিরের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ভোট-পরবর্তী বাংলায় হুমায়ুনের এই ভাষা আইন-শৃঙ্খলা নিয়ে নতুন প্রশ্ন তুলে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *