New TMC : নতুন তৃণমূলের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন, চেয়ারপার্সন অরূপ রায় !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- নিউটাউনে সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেসের নবগঠিত জাতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করল দল। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ রেখেই গঠন হল ২৫ সদস্যের কমিটি। চেয়ারপার্সনের দায়িত্বে অরূপ রায়। তবে দলে দুটি পাল্টা কমিটি থাকায় সাংগঠনিক অচলাবস্থা তৈরি হয়েছে বলে সূত্রের খবর।
বৃহস্পতিবার নিউটাউনে সাংবাদিক বৈঠকে তৃণমূলের নতুন জাতীয় কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়। দলীয় সূত্রে দাবি, সংগঠনকে বুথস্তর পর্যন্ত গতিশীল করতেই এই রদবদল। উল্লেখযোগ্যভাবে এবারের কমিটিতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই। মমতা-হীন এই কমিটি গঠন নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠেছে।
নতুন জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন অরূপ রায় চেয়ারপার্সন, ফিরহাদ হাকিম, অরূপ রায়, সাবিনা ইয়াসমিন, সন্দীপন সাহা, রথীন ঘোষ, বিপ্লব মিত্র, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান, কাজল শেখ, অরূপ বিশ্বাস, জাভেদ আহমেদ খান, স্নেহাশিস চক্রবর্তী, শিউলি সাহা, অপূর্ব সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, আশিস বন্দ্যোপাধ্যায়, ইমানি বিশ্বাস, মহম্মদ গোলাম রব্বানি, চন্দ্রনাথ সিনহা, জয়দেব হালদার, গঙ্গাপ্রসাদ শর্মা, খগেশ্বর রায়, অভিজিৎ সিনহা এবং দীনেন রায়।
একইসঙ্গে নতুন সহ-সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয়েছে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, রথীন ঘোষ এবং সাবিনা ইয়াসমিনের।
তবে দলের একটি অংশের দাবি, পাল্টা আরও একটি জাতীয় কমিটি আগেই তৈরি হয়েছে। ফলে তৃণমূলে এখন দুটো কমিটি নিয়ে অচলাবস্থা চলছে। কোন কমিটি বৈধ, তা নিয়ে কর্মীদের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়েছে। জেলা স্তরে কর্মসূচি নিতে গিয়ে সমস্যায় পড়ছেন নেতারা।
দলীয় সূত্রের খবর, আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করা এবং বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এই নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে দুই কমিটির দ্বন্দ্ব না মিটলে মাঠে তার প্রভাব পড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া তৃণমূলের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা তৈরি করেছে। একদিকে চেয়ারপার্সন অরূপ রায়ের নেতৃত্বে নতুন কমিটির ঘোষণা, অন্যদিকে দুই কমিটি নিয়ে অচলাবস্থা — এই জোড়া ইস্যুতে দলের অন্দরের সমীকরণ কোন দিকে যায়, এখন সেটাই দেখার।
