ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঙ্কার পাকিস্তানের! কী পদক্ষেপ নেবে নয়াদিল্লি?
কিউ ইন্ডিয়া বাংলা- সিন্ধু জলচুক্তি নিয়ে ভারত ও পাকিস্তানের সঙ্গে বিরোধ সামনে এল। অপারেশন সিঁদুরের পরেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। এবার সিন্ধু চুক্তিকে সামনে রেখে ফের ভারতে পালটা হুমকি দিল পাক সরকার। রবিবার প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফের হুঙ্কার সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতের ভারত যদি নতুন কোনও পদক্ষেপ নেয় তাহলে সামরিক অভিযান চালাবে পাকিস্তান।
পাকিস্তানের এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী খোয়াজা আসিফের হুঙ্কার “আমাদের জাতীয় নিরাপত্তার অন্যতম ভীত হল জল। যদিন সিন্ধু চুক্তি ভারতের পদক্ষেপ আঘাত হানে তাহলে ইসলামাবাদ ছেড়ে কথা বলবে না। জবাব দিতে প্রস্তুত। ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে পাকিস্তান’। পাক প্রতিরক্ষামন্ত্রীর আরও বক্তব্য, সিন্ধু জল বণ্টন চুক্তি স্থগিতের জেরে পাকিস্তান জল সংকটে রয়েছে। কিন্তু ভারত যদিও আরও কোনও পদক্ষেপ করে তাহলে ভারত ছেড়ে কথা বলবে না। সম্প্রতি ভারতের জলশক্তি মন্ত্রী সি আর পাটিলের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে তিনি দাবি করেন, ২০২৮ সালের জুন মাসের মধ্যে পাকিস্তানে সিন্ধু নদের জলপ্রবাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হতে পারে। তাঁর সেই ভিডিও ভাইরাল হতেই ফের তেড়েফুড়ে উঠল পাকিস্তান। গত বছর এপ্রিলে জম্মু-কাশ্মীরের বৈসরণ উপত্যকার জঙ্গি হামলার পর ভারত স্পষ্ট জানিয়ে দেয়, রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। ১৯৬০ সালে পাকিস্তানের সঙ্গে যে সিন্ধু জলবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তা সাময়িকভাবে স্থগিত করার জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পহেলগামে পাকিস্তানের জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়ে ভারত। তার পরেই সিন্ধু জলচুক্তি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তখন থেকেই রাগে ফুঁসছে শেহবাজ শরিফের সরকার।
