আজকের দিনেবিশ্ব

আফ্রিকায় বয়ে গেল রক্তস্রোত, দিয়োরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা জঙ্গি গোষ্ঠীর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- ফের রক্তস্রোত বয়ে গেল আফ্রিকায়। নাইজারের রাজধানী নিয়ামের দিয়োরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালাল আল কায়দা শাখা সংগঠন জেএনআইএম। এই হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠীটি। হামলায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। তবে এই ৩৫ জনের মধ্যে ২২ জন জঙ্গি। বাকিদের মধ্যে ১১ জন সেনাকর্মী। আর দুজন সাধারণ নাগরিক। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী জঙ্গি হামলাকে দ্রুত রুখে দিয়েছে। তবে সেনাকর্মী-সহ ১৩ জনের মৃত্যু হয়েছে। তবে বড় ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি। নাইজারের বৃহত্তম বিমানবন্দরে এই হামলা আসলে সেদেশের আইনশৃঙ্খলার চূড়ান্ত অবনতি বলেই মনে করছে দেশটির বিশেষজ্ঞমহল। গৃহযুদ্ধের পর সেনার একাংশ অপসারিত করে তৎকালীন প্রেসিডেন্ট মহম্মদ বাজৌমকে। সেনাপ্রধান জেনারেল আবদুরাহমানে চিয়ানিই এখন শাসক। তবে তার পর থেকেই দেশটি অবনতির পথে। এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে জঙ্গিরা।

উল্লেখ্য,  প্রতিবেশী দেশ মালি ও বুরকিনা ফাসোর মতোই নাইজারও আল-কায়দা ও ইসলামিক স্টেটের শাখা সংগঠনগুলির হামলার মধ্যে পড়েছে। এই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার জন্য জেএনআইএম ও আইএসএসপির মধ্যে প্রতিদ্বন্বিতা বাড়ছে। গত এপ্রিলে নাইজারে এই দুটি গোষ্ঠী প্রথমবারের মতো একে অপরের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়ে। এর আগে গত ২৯ জানুয়ারিও এক ভয়ঙ্কর জঙ্গি হামলার সাক্ষী ছিল এই দেশটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *