আজকের দিনেবাংলার আয়নাসুস্থ থাকুন

Digital revolution-Health : রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ডিজিটাল বিপ্লব: সার্ভারে থাকবে প্রেসক্রিপশন, এক ক্লিকেই মিলবে রোগীর তথ্য !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- কাগজের ফাইল আর বইতে হবে না। এবার রোগীর প্রেসক্রিপশন থেকে শুরু করে ভর্তির দিন, ওষুধের তালিকা – সব জমা থাকবে সরকারি সার্ভারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে স্বাস্থ্যভবন আনছে প্রেসক্রিপশন অডিট সফটওয়্যার। ১০টি হাসপাতালে ট্রায়াল মোডে শুরু হচ্ছে এই ডিজিটাল ব্যবস্থা।

স্বাস্থ্যভবন সূত্রে খবর, প্রাথমিক প্রশিক্ষণ শেষ হয়েছে। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল, বর্ধমান মেডিক্যাল কলেজ, দুর্গাপুর মহকুমা হাসপাতাল, সিউড়ি সদর হাসপাতাল-সহ ১০টি হাসপাতালে ট্রায়াল মোডে চালু হবে এই সফটওয়্যার। পর্যায়ক্রমে রাজ্যের সব সরকারি হাসপাতালে চালু হবে।

এই সফটওয়্যারে রোগীর প্রেসক্রিপশন আপলোড করা হবে। ফলে রোগী কতদিন ভর্তি ছিলেন, কী অ্যান্টিবায়োটিক চলছে, কোন ওষুধ দেওয়া হয়েছে – এক ক্লিকেই জানা যাবে। রোগীকে আর গুচ্ছের কাগজ বইতে হবে না। নির্দিষ্ট আইডি বললেই হাসপাতালের কম্পিউটারে মিলবে সব তথ্য।

জনস্বাস্থ্য আধিকারিক ডা. অনির্বাণ দলুই জানান, সুন্দরবনের মতো প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের জন্য এটা বড় স্বস্তি। চেকআপের সময় কাগজ নিয়ে ছোটাছুটি করতে হবে না।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন, হাসপাতালের বেড অকুপেন্সিতে স্বচ্ছতা আনতে হবে। কোন হাসপাতালে কত বেড খালি, তা যেন প্রতিমুহূর্তে নজরদারি করা যায়। নতুন সফটওয়্যার সেই লক্ষ্যেই কাজ করবে।

বিগত দিনে আমলে প্রেসক্রিপশন নিয়ে বিস্তর অভিযোগ ছিল। হাতের লেখা অস্পষ্ট, জেনেরিক ওষুধের বদলে ব্র্যান্ডনেম, ডায়াগনসিসের উল্লেখ নেই – এসব সমস্যা মিটবে ডিজিটাল ব্যবস্থায়। অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারও কমবে। রোগীর সুবিধার পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থায় স্বচ্ছতা আনবে এই নতুন সফটওয়্যার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *