আজকের দিনেগ্রীন রুম

সব জল্পনার অবসান? এক যুগ পর আবার ফিরছে সেই ‘তনু-মনু’ ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, বিনোদন ডেস্ক:- বলিউডের জনপ্রিয় রোমান্টিক-কমেডি সিনেমাগুলোর মধ্যে ‘তনু ওয়েডস মনু’ বিশেষ জায়গা করে নিয়েছিল দর্শকদের হৃদয়ে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় অপেক্ষার পর এবার সেই জনপ্রিয় জুটি আবারও ফিরতে চলেছে বড় পর্দায়।ঘোষণা হয়েছে ‘তনু ওয়েডস মনু: দ্য নেক্সট চ্যাপ্টার’এর তৃতীয় পার্ট নিয়ে কামব্যাক করবে কঙ্গনা ও মাধবন সিনেমা প্রেমীদের কাছে।

খবর অনুযায়ী, ২০২৬ সালেই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে এবং সবকিছু পরিকল্পনামাফিক এগোলে ২০২৭ সালে মুক্তি পেতে পারে এই বহুপ্রতীক্ষিত সিনেমা।এবারের ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন মিতাক্ষরা কুমার, তিনি অতীতে বিভিন্ন জনপ্রিয় সিনেমা ‘দ্য এম্পায়ার’ এবং ‘হীরা মান্ডি’ সাথেও বিশেষভাবে পরিচিত ছিলেন। যদিও ছবির গল্প সম্পর্কে এখনও মুখ খোলেননি নির্মাতারা, তবে কঙ্গনার চরিত্র নিয়ে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। দ্বিতীয় ছবিতে তিনি তনু ও কুসুম—দুটি ভিন্ন চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন। তাই নতুন ছবিতে তাঁর চরিত্রের ধরন কী হবে, তা নিয়েও কৌতূহল তুঙ্গে।

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ‘তনু ওয়েডস মনু’ ছিল এক সুপার হিট প্রেমের গল্প। আনন্দ এল রাই পরিচালিত সিনেমাটি স্বাধীনচেতা তনু এবং শান্ত-স্বভাবের ডাক্তার মনুর সম্পর্কের ওঠাপড়া, পারিবারিক চাপ ও হাস্যরস মিশিয়ে ছবিটি দর্শকদের মন জয় করেছিল। এরপর ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ বক্স অফিসে আরও বড় সাফল্য এনে দেয়। এবং সেখানে দেখানো হয় দাম্পত্য জীবনের জটিলতা, বিচ্ছেদের সম্ভাবনা এবং নতুন সম্পর্কের আবির্ভাবের মধ্যেও শেষ পর্যন্ত তনু ও মনুর ভালোবাসার জয় হয়।

দর্শকমহলের প্রশ্ন একটাই—তৃতীয় ছবি কি আগের দুটি ছবির জনপ্রিয়তাকে ছাপিয়ে যেতে পারবে? দর্শকদের প্রত্যাশা নিঃসন্দেহে অনেক বেশি। কঙ্গনা রানাউত ও আর মাধবনের জুটিকে আবারও একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছেন অসংখ্য ভক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *