আজকের দিনেবাংলার আয়না

High Court-Prashant Barman : প্রাক্তন BDO প্রশান্ত বর্মনকে গ্রেফতারের নির্দেশ হাই কোর্টের, ১০ দিনে রিপোর্ট তলব !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- স্বর্ণ ব্যবসায়ী খুনে মূল অভিযুক্ত প্রাক্তন BDO প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। রাজ্য পুলিশকে ১০ দিনের মধ্যে গ্রেফতার করে রিপোর্ট পেশ করতে বলেছে আদালত। এখনও প্রশান্ত বর্মন গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে হাই কোর্ট।

প্রশান্ত বর্মন যে মামলায় মূল অভিযুক্ত, সেই মামলাতেই কোচবিহারের তৃণমূল নেতা সজল সরকার গ্রেফতার হন। তাঁর জামিনের আবেদন করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন সজলের আইনজীবী। বুধবার আদালত স্পষ্ট নির্দেশে সজল সরকারের জামিনের আবেদন খারিজ করে দেয়।

একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছে, রাজ্যের প্রাক্তন BDO তথা স্বর্ণ ব্যবসায়ী খুনের মূল অভিযুক্ত প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। গ্রেফতার করে ১০ দিনের মধ্যে রাজ্য পুলিশকে আদালতে রিপোর্ট পেশ করতে হবে।

কেন এতদিনেও প্রশান্ত বর্মন গ্রেফতার হননি, তা নিয়ে প্রশ্ন তুলেছে হাই কোর্ট। এই প্রেক্ষিতে স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার তদন্তকারী আধিকারিক অর্থাৎ IO-র বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

প্রাক্তন BDO-কে গ্রেফতারে দেরি হওয়ায় ক্ষুব্ধ আদালত কড়া অবস্থান নিয়েছে। ১০ দিনের ডেডলাইন বেঁধে দিয়ে রাজ্য পুলিশকে রিপোর্ট তলব করল হাই কোর্ট। তদন্তে গাফিলতির জন্য IO-কেও ছাড় দেওয়া হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *