আজকের দিনেবাংলার আয়না

ঘোড়ামারার কাছে হুগলি নদীতে ট্রলারডুবি, নিখোঁজ ২ কর্মী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- প্রকৃতির রুদ্ররূপের সামনে দক্ষিণ ২৪ পরগনার সাগরদিঘী ব্লকের ঘোড়ামারা দ্বীপ সংলগ্ন হুগলি নদীতে এমনই এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল স্থানীয় মানুষ। বালি বোঝাই একটি মালবাহী ট্রলার নদীর খরস্রোতের কবলে পড়ে ডুবে যাওয়ায় দুই কর্মী নিখোঁজ হয়ে গিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রলারটি পূর্ব মেদিনীপুরের গেঁওখালি ঘাট থেকে বালি নিয়ে সাগরের কচুবেড়িয়ার দিকে যাচ্ছিল। দুপুরের দিকে ঘোড়ামারা দ্বীপের কাছে পৌঁছতেই নদীর প্রবল স্রোত এবং ভরা কোটালের প্রভাবে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। খারাপ আবহাওয়ার কারণে ট্রলারের নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং সেটি একটি ডুবো চড়ায় ধাক্কা মারে।ধাক্কার পর মুহূর্তের মধ্যেই ট্রলারের ভেতরে জল ঢুকতে শুরু করে। পরিস্থিতি সামাল দেওয়ার আগেই ট্রলারটি নদীগর্ভে তলিয়ে যায়। দুর্ঘটনাটি দেখতে পেয়ে আশপাশে মৎস্যজীবীরা কয়েকটি নৌকা নিয়ে দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। তাঁদের তৎপরতায় ট্রলারের মাঝিকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও দুই কর্মী স্রোতের তোড়ে নিখোঁজ হয়ে যান।

নিখোঁজদের মধ্যে একজন সন্তোষ ঘড়ই যার বাড়ি মেদিনীপুরে। অপরজন শেখ আসাদ তিনি ঘোড়ামারা দ্বীপের বাসিন্দা বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান এবং লঞ্চ ও অন্যান্য সরঞ্জামের সাহায্যে হুগলি নদীর এলাকায় তল্লাশি অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *