আজকের দিনেবাংলার আয়না

জলপাইগুড়িতে নকল নথিসহ গ্রেফতার ১৪ বাংলাদেশি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- বিধানসভা ভোটের আগে অবৈধভাবে বাংলায় ঢোকার চেষ্টা বানচাল করলো রেল পুলিশ । বুধবার রাতে জলপাইগুড়িতে নাকা তল্লাশির সময় ১৪ জন বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হলো আরপিএফ এর হাতে । জলপাইগুড়ি রোড স্টেশনে কামাখ্যা থেকে দিল্লি গামী নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় । ধৃতদের মধ্যে চারজন শিশু রয়েছে। সকলের কাছ থেকে উদ্ধার হয়েছে নকল আধার, প্যান কার্ড ভারতীয় সিম এবং একাধিক মোবাইল ফোন । এমনকি তাদের কাছে থেকে মালয়েশিয়ার মুদ্রা উদ্ধার করেছে আরপিএফ । চলতি মাসেই বাংলার বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে তার আগে কোন উদ্দেশ্যে বাংলাদেশিরা অনুপ্রবেশের ছক কষে ছিল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

রেল পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে জানা গিয়েছে, জাল নথিপত্র ব্যবহার করে অসম সীমান্ত দিয়ে প্রবেশ করে দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল তাদের । কিভাবে কোন পথে এবং কি উদ্দেশ্যে ভারতে তাদের প্রবেশ এবং নেক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার চেষ্টা সম্পূর্ণ তথ্য বসবাস করে জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। নির্বাচনের আবহে যেখানে সীমান্ত সুরক্ষা চূড়ান্ত হওয়ার কথা সেই পরিস্থিতির মধ্যে কিভাবে এতজন ভারতে ঢুকে পড়ল তা নিয়ে স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠছে।

উল্লেখ্য, ২০২৬ বিধানসভা ভোটের লড়াইয়ে অনুপ্রবেশ একটা বড় ইস্যু যুযুধান দু’পক্ষের কাছে। বিরোধী দল বিজেপির অভিযোগ, এ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের মদতে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ঢুকে অবৈধভাবে নিজেদের ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে ভোটদানের অধিকার পাচ্ছে। এরা আসলে অবৈধ ভোটার। এদের অবিলম্বে দেশছাড়া করা উচিত।

এই প্রসঙ্গে তৃণমূলের পালটা দাবি, সীমান্ত সুরক্ষার দায়িত্ব কেন্দ্র সরকারের। বিএসএফ ঠিকমতো সীমান্তে পাহারা দিলে অনুপ্রবেশের ঘটনা ঘটে না। এই পরিস্থিতিতে বুধবার রাতে জলপাইগুড়ি থেকে একসঙ্গে ১৪ জন বাংলাদেশি ধরা পড়ার ঘটনা বর্তমান প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *