হাসিনের নতুন মামলায় সুপ্রিম নোটিশ পেলেন মহম্মদ শামি
কিউ ইন্ডিয়া বাংলা :- হাসিন জাহানের করা নতুন মামলায় সুপ্রিম কোর্টের নোটিশ পেলেন মহম্মদ শামি। মূলত খোরপোষের টাকার পরিমাণ বাড়ানোর জন্যই দেশের সর্বোচ্চ কোর্টে আবেদন করেন শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান । কলকাতা হাইকোর্টের নির্দেশে এখন মাসিক ৪ লক্ষ টাকা খোরপোশ পান হাসিন। এবার তিনি মাসিক ১০ লক্ষ টাকা দাবি করেছেন। এর পাশাপাশি তার মামলাগুলি কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাওয়ার আবেদন করেছেন হাসিন। কারণ তিনি বর্তমানে দিল্লির বাসিন্দা।
বিবাহ বিচ্ছেদ মামলার সুপ্রিম কোর্টের পিটিশন দাখিল করেছেন হাসিন জাহান । দিল্লিতে মামলা সরানোর আবেদন করার কারণ হিসেবে তিনি জানিয়েছেন মেয়েকে ভালোভাবে পড়াশোনা করানোর জন্য তিনি দিল্লিতে নিয়ে আসছেন তার পক্ষে দিল্লি থেকে কলকাতায় গিয়ে হাজিরা দেওয়া সম্ভব নয় । সেই কারণে তার মামলাগুলো যেন দিল্লিতে স্থানান্তরিত করা হয় । এছাড়া শামির পরিবার উত্তরপ্রদেশে থাকে , সেখান থেকে দিল্লিতে হাজিরা দেওয়া খুব একটা অসুবিধার কথা নয় । মাসিক খোরপোশ বাড়ানোর আবেদনের প্রসঙ্গে হাসির জানান চার লক্ষ টাকায় মাসের খরচা চলছে না । শামির কাছে মাসিক ১০ লক্ষ টাকা দাবি করেন । সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন “আমার মেয়ের বাবা সে একজন কোটিপতি। কিন্তু সে মহিলাদের নিয়ে লাম্পট্যে ব্যস্ত । রক্ষিতার সন্তানকে সেরা স্কুলে ভর্তি করেছে । তার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে বিমানের বিজনেস ক্লাসের টিকিট কাটছে । কিন্তু নিজের মেয়ের পড়াশোনার কথা উঠলেই ওর অভাব দেখা যায়” ।
হাসিন জাহানের এই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের বিচারপতি মনোজ মিত্র ও বিচারপতি মনমোহনের বেঞ্চ সংশ্লিষ্ট সকল প্রখ্যকে নোটিশ জারি করে । ক্রিকেটার শামি ও তার পরিবারের অন্যান্য সদস্যদের কাছে জানতে চায় মামলাগুলি দিল্লিতে সরাতে তাদের কোন আপত্তি আছে কিনা ? হাকিম জাহান ২০১৪ সালের ৭ই এপ্রিল ইসলামিক রীতিনীতি অনুযায়ী মহম্মদ শামিকে বিয়ে করেন । ২০১৫ সালের ১৭ জুলাই হাসিন এক কন্যা সন্তানের জন্ম দেন । ২০১৮ সাল থেকে এই দুই যুগলের বিবাহ বিচ্ছেদ মামলা চলছে কলকাতা হাইকোর্টে ।
