বিজেপির প্রার্থী হতে চান দিলীপ জায়া রিঙ্কু
কিউ ইণ্ডিয়া বাংলাঃ- বিজেপির প্রার্থী হতে চলেছেন দিলীপ জায়া রিংকু মজুমদার। ইতিমধ্যে তিনি বিজেপির সল্টলেকের দপ্তরে জীবনপঞ্জি জমা দিয়েও দিয়েছেন। সেই নিয়ে এদিন সকালে সাংবাদিকদের সামনে মুখ খুললেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।
প্রথমেই তিনি জানান, ওনার ইচ্ছা হয়েছে, আবেদন করেছেন। রিংকু তার থেকে দলের পুরনো কার্যকর্তা। তিনি নিজে এলএলএ, এমপি হয়ে গিয়েছেন। রিঙ্কুর ইচ্ছা হয়েছে আবেদন করেছেন। হাজার হাজার লোক আবেদন করেছেন। কে প্রার্থী হবে দল ঠিক করবে। গত ৩১ জানুয়ারি নিজের বায়োডাটা জমা দেন রিঙ্কু। ওই দিন সন্ধ্যায় বিজেপির সল্টলেকের দপ্তরে গিয়ে একজনের হাতে এই জীবনপঞ্জি তুলে দিয়েছেন তিনি। ওই জীবনপঞ্জিতে রিঙ্কু তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছাপ্রকাশ করেছেন বলে খবর। মেদিনীপুর শহর, বীজপুর ও নিউটাউনে লড়তে চেয়েছেন তিনি। নিজের বায়োডাটাতে তিনি বিজেপিতে তার কাজের কথা লিখেছেন। তিনি সাপুরজির প্রাক্তন বাসিন্দা। ওই জীবনপঞ্জির প্রথমেই তিনি লিখেছেন, তৃণমূল স্তরের ও সামাজিকভাবেও একজন সক্রিয় নেত্রী তিনি। এর সঙ্গেই উঠে এসেছে দলের বিভিন্ন ক্ষেত্রে তাঁর কাজের কথা। তিনি বর্তমানে কী কী করেন বা করেছেন, সেই বিষয়টিও ওই জীবনপঞ্জিতে তুলে ধরেছেন দিলীপ ঘোষের স্ত্রী। পাশাপাশি তিনি এও জানিয়েছেন,“আমি মিসেস ঘোষ হয়েছি মাত্র কয়েক মাস হল! কিন্তু ২০১৩ সাল থেকে নিউটাউনে থাকি। দলের কাজ করেছি। বিয়ে, ছেলের মৃত্যু হয়েছে। কিন্তু আমার পরিকল্পনাতেই ছিল মানুষের জন্য কাজ করব! সাংগঠনিক দায়িত্ব পালন করেছি। আর সিভি তো অনেকেই জমা করছেন। আমার তো একটা রাজনৈতিক সত্ত্বাও আছে, আমি চাই লড়াই করতে, জিততে চাইব অবশ্যই।” এখন দেখার দল তাঁকে প্রার্থী করে কিনা।
