ঘাটাল মাস্টার প্ল্যানের কী হবে? দেবকে যা জানালেন শুভেন্দু
কিউ ইন্ডিয়া বাংলা:– তৃণমূল সরকার এখন প্রাক্তন। রাজ্যে এখন বিজেপির সরকার। ক্ষমতায় শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর পদে বসেছেন তিনি। এবার ঘাটাল মাস্টার প্ল্যান-এর কী হবে? এই প্রশ্ন নিয়েই উদ্বেগে ছিলেন তারকা সাংসদ দেব। তবে তাঁকে ভরসা দিয়েছেন শুভেন্দু অধিকারী। দ্রুত সেই কাজ হবে বলেন আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। কোলাঘাটে প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, “নির্বাচনের সময় রাজনীতি করব। সারা বছর উন্নয়ন হবে। ঘাটালের সাংসদ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলেছেন। আমরা করব। উন্নয়নের স্বার্থে সবাই এক হয়ে গিয়েছে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ দেব বলেন, আগাম বাজেট মাস্টার প্ল্যান নিয়ে অর্থ বরাদ্দ করা জানিয়েছেন মুখ্যমন্ত্রী’।
ঘাটাল মাস্টার প্ল্যান তৃণমূলের সরকারের আমলে এই প্রকল্প। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিকে প্রতি বছর ভয়াবহ বন্যার হাত থেকে বাঁচাতে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প হল ঘাটাল মাস্টার প্ল্যান। শিলাবতী, রূপনারায়ণ, দ্বারকেশ্বর ও কংসাবতী নদীর জল উপচে সৃষ্ট এই দীর্ঘস্থায়ী সমস্যার স্থায়ী সমাধানের জন্য ১৯৫৯ সালে প্রথম এই প্রকল্পের পরিকল্পনা করা হয়েছিল। এই মাস্টার প্ল্যানটি বাস্তবায়িত হলে ঘাটাল, দাসপুর ১ ও ২, চন্দ্রকোনা ১ ও ২, ডেবরা, পাঁশকুড়া, ময়না এবং কোলাঘাট—এই ৮টি ব্লকের প্রায় ১০ লক্ষ মানুষ উপকৃত হবেন।
