Accra station-Hawker : আকড়া স্টেশনে হকার উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ, পুনর্বাসনের দাবি !
কিউ ইন্ডিয়া বাংলা,নিজস্ব প্রতিনিধি:- দক্ষিণ ২৪ পরগনার বজবজ-শিয়ালদহ শাখার আকড়া ২ নম্বর স্টেশনে হকার উচ্ছেদের প্রতিবাদে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে সামিল হলেন হকাররা।
রাজ্যের পালাবদলের পর বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণে বুলডোজার অভিযান ও হকার উচ্ছেদকে কেন্দ্র করে বাড়ছে ক্ষোভ-বিক্ষোভ। সেই আবহেই এদিন আকড়া স্টেশন চত্বরে প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় জড়ো হয়ে প্রতিবাদ জানান হকাররা।
তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্টেশন চত্বরে ব্যবসা করে সংসার চললেও হঠাৎ উচ্ছেদ অভিযানের ফলে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে বহু পরিবার। বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান চালানো হলে রুজি-রুটি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। বিক্ষোভ থেকে পুনর্বাসনের দাবিও তোলা হয়।
বিক্ষোভকে ঘিরে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গিয়েছে।
হকারদের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ নয়। প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে আকড়া স্টেশনের হকাররা। রুটিরুজির প্রশ্নে আপস করতে নারাজ তাঁরা।
