আজকের দিনেবিশ্ব

War : স্থলপথে ইরানে আক্রমণের ছক আমেরিকার ? পশ্চিম এশিয়ায় পৌঁছল ৩৫০০ মার্কিন সেনা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- ২৮ শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল বনাম ইরানের যুদ্ধ এখনো বিদ্যমান । হামলা এখনো চলছে । এরই মধ্যে নতুন কৌশলের পথে মার্কিন যুক্তরাষ্ট্র। জানা গিয়েছে ৩,৫০০ মেরিন ও নৌসেনা সদস্য নিয়ে ইউএসএস ত্রিপোলি যুদ্ধজাহাজ শনিবার ওই অঞ্চলে পৌঁছেছে। এর ফলে গত ২০ বছরে এই অঞ্চলে এটিই সবচেয়ে বড় মার্কিন সামরিক সমাবেশ বলে মনে করা হচ্ছে।

এক্স পোস্টে CENTCOM জানিয়েছে, ‘USS Tripoli-তে থাকা মার্কিন নাবিক ও মেরিনরা ২৭ শে মার্চ আমাদের দায়িত্বের অঞ্চলে পৌঁছেছে।’ যে ছবি প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে মার্কিন সেনারা যুদ্ধ প্রস্তুতিতে রয়েছে। জানা গিয়েছে USS Tripoli একটি বড় আকারের অত্যাধুনিক যুদ্ধজাহাজ। গ্রাউন্ড অপারেশনে যেমন সাহায্য জোগায়, তেমনই F-35 এবং Osprey-র মতো অত্য়াধুনিক যুদ্ধবিমান পরিচালনাতেও সক্ষম। দুই সপ্তাহ আগে জাহাজটি জাপান উপকূলে মোতায়েন ছিল। সান দিয়েগো থেকে USS Boxer এবং আমেরিকার নৌবাহিনীর আরও ইউনিট পশ্চিম এশিয়ার উদ্দেশে রওনা দিচ্ছে খবর পাওয়া গেছে।মার্কিন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই বিশাল বাহিনী ইরানের কাছাকাছি এবং খার্গ দ্বীপের আশপাশে রাখা হতে পারে। প্রসঙ্গত খার্গ দ্বীপে আগেও হামলা চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র সাম্প্রতিক খবর অনুযায়ী আবারও সেখানে হামলা চালাতে পারে তারা এবং এটি পূর্বের থেকে বড় হামলা হতে পারে । এই দ্বীপটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র সে কারণে ইরানকে অর্থনৈতিকভাবে দুর্বল করতেই পেন্টাগনের এই পদক্ষেপ।

মার্কিন সেনা আগমনের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে তেহরান। কড়া হুশিয়ারি দিয়েছে তারা। সূত্রের খবর তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে কোন মার্কিন সেনায় যদি ইরানের মাটিতে পা রাখে তাহলে সে কফিনবন্দি হয়ে ফিরবে । ক্রমশ জটিল হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি । সংঘাত থামার বদলে আরো বেড়েই চলেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *