১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে প্যান কার্ড তৈরির নিয়ম!
কিউ ইন্ডিয়া বাংলা,নয়াদিল্লি: প্যান কার্ড তৈরির পদ্ধতিতে বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে আয়কর বিভাগ। এতদিন শুধুমাত্র আধার কার্ড থাকলেই প্যান কার্ডের জন্য আবেদন করা যেত, কিন্তু আগামী ১ এপ্রিল থেকে সেই নিয়মে আসছে আমূল বদল। এবার থেকে আধার কার্ডের পাশাপাশি আরও একগুচ্ছ নথির প্রয়োজন হবে আবেদনকারীদের।
আর্থিক লেনদেন ও পরিচয়পত্রের সুরক্ষা আরও জোরদার করতে এবার থেকে প্যান কার্ডের আবেদনের জন্য নিচের যেকোনো একটি নথি বাধ্যতামূলক করা হতে পারে:
-
জন্মের শংসাপত্র
-
ভোটার আইডি কার্ড
-
দশম শ্রেণির মার্কশিট
-
ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট
-
ম্যাজিস্ট্রেটের দেওয়া হলফনামা
নতুন নিয়ম অনুযায়ী, আধার কার্ডে নামের বানান যা থাকবে, প্যান কার্ডেও ঠিক তাই প্রতিফলিত হবে। অর্থাৎ নিজের ইচ্ছেমতো কোনো শব্দ যোগ করা বা বাদ দেওয়া যাবে না। যদি কারো আধার কার্ডে নামের ভুল থাকে, তবে প্যান কার্ড তৈরির আগেই সেই আধার আপডেট বা সংশোধন করে নিতে হবে। প্যান কার্ড আয়কর জমা দেওয়া, ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা লোন নেওয়ার মতো গুরুত্বপূর্ণ আর্থিক কাজে ব্যবহৃত হয়। ভুয়া প্যান কার্ড রুখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে এই কড়াকড়ি করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। এছাড়া শোনা যাচ্ছে, প্যান সংক্রান্ত আর্থিক লেনদেনের কিছু নিয়মেও বদল আসতে পারে, তবে সে বিষয়ে এখনও চূড়ান্ত ঘোষণা বাকি। তাই ১ এপ্রিলের পর যারা নতুন প্যান কার্ডের জন্য আবেদন করার কথা ভাবছেন, তাদের হাতের কাছে বাড়তি নথি গুছিয়ে রাখার পরামর্শ দিচ্ছে ওয়াকিবহাল মহল।
