আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Gita Recitation : গীতাপাঠের মঞ্চ থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর, বললেন – সাধুদের অপমান করলে সোজা জেল

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ১১ হাজার (Gita Recitation) কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে যোগ দিয়ে সাধু-সন্তদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকে তাঁর কড়া বার্তা, মৌসম বদলে গিয়েছে, (Gita Recitation)জমানাও বদলেছে। এখন আর বাংলায় সাধু-সন্তদের ভয় দেখানো যাবে না।

 

এদিন অনুষ্ঠানের শুরুতেই শুভেন্দু অধিকারী জানান, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নয়, একজন সনাতনী হিসেবে (Gita Recitation)গীতাপাঠের অনুষ্ঠানে হাজির হয়েছেন। তিনি ঘোষণা করেন, আগামী ২৯ ডিসেম্বর কলকাতায় ফের ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন (Gita Recitation)করা হবে। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন সঙ্ঘচালক মোহন ভাগবত।

 

বাগেশ্বর বাবার প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, সাধু-সন্তরা সনাতন ধর্মের প্রচার (Gita Recitation)করবেনই। স্বাধীন দেশে এসব হবেই। চাইলে মানবেন, না চাইলে মানবেন না। কিন্তু তাঁর ছবি পোড়ানো ও অপমান কোনওভাবেই বরদাস্ত করবে না সরকার। বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর ঘটনায় ইতিমধ্যেই (Gita Recitation)অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, পিতৃপক্ষে কোনও পুজোর উদ্বোধন হবে না। পুজোর আর মাত্র কয়েকদিন বাকি, তার আগেই তিনি স্পষ্ট করে দেন(Gita Recitation) সরকারের অবস্থান।

 

সাধু-সন্তদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, “এখন মন খুলে গীতাপাঠ করুন, গীতা (Gita Recitation)বিতরণ করুন। হনুমান চালিশা পাঠ করুন, শঙ্খ, মৃদঙ্গ, খঞ্জনি বাজান, হরেকৃষ্ণ বলুন। কোনও ভয় নেই।” শেষে মুখ্যমন্ত্রীর  বার্তা, রাজ্যে এখন টিকা, শিখা, ধুতি, তুলসির সরকার প্রতিষ্ঠা হয়েছে। গো-মাতাকে রক্ষা করার সরকার ক্ষমতায়। তাই(Gita Recitation) সবাইকে এক থাকতে হবে এবং নির্ভয়ে ধর্মাচরণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *