Elephant Death : পিড়াকাটায় মর্মান্তিক ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শাবক সহ তিন হাতির মৃ*ত্যু
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- পশ্চিম মেদিনীপুরে ফের হাতি মৃত্যুর ঘটনা। শালবনীর (Elephant Death)পিড়াকাটা রেঞ্জের রঞ্জা বিটের হাড়তড়া এলাকায় ধান জমি থেকে দুটি শাবক সহ একটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ উদ্ধার। রবিবার (Elephant Death) সকালে ঘটনাটি নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে চাষের জমিতে তিনটি হাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমান স্থানীয়রা (Elephant Death)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তর।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই হাতি তিনটির মৃত্যু হয়েছে (Elephant Death)। কারণ ঘটনাস্থলে ধান জমির উপর দিয়ে ঝুলতে দেখা গিয়েছে বিদ্যুতের তার। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, চাষের জমিতে পাম্প চালানোর জন্য ওই তার নিয়ে যাওয়া হয়েছিল। সেই তার থেকেই বিদ্যুৎস্পৃষ্ট (Elephant Death)হওয়ার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। বনদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, ময়নাতদন্তের পরই মৃত্যুর (Elephant Death) প্রকৃত কারণ জানা যাবে। ইতিমধ্যেই মৃত হাতিগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে।
একসঙ্গে তিনটি হাতির মৃত্যুতে শোকের ছায়া এলাকায় (Elephant Death)। জঙ্গলমহলে এর আগেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতি মৃত্যুর ঘটনা ঘটেছে। ফলে ফের একবার বেআইনি (Elephant Death) বিদ্যুৎ সংযোগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
