আজকের দিনেবাংলার আয়না

Sonarpur : সোনারপুরে পুকুরের ধারে রহস্যমৃত্যু, তদন্তে নেমে প্রশ্নের মুখে যুবকের সঙ্গী !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি :- দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানা এলাকার বিদ্যাধরপুর লালপোল চৌধুরী বাগানে পুকুরপাড় থেকে এক যুবকের নিথর দেহ উদ্ধার ঘিরে ছড়াল তীব্র চাঞ্চল্য। মৃতের নাম সুরজিৎ সর্দার, বয়স ৪০ বছর। পরিবারের দাবি, তাঁকে পরিকল্পনা করে খুন করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, গৌড়দহের বাসিন্দা সুরজিৎ গত এক বছর ধরে লালপোলে বিজয় নামে এক যুবকের সঙ্গে ভাড়া থাকতেন। এলাকাবাসীর অভিযোগ, বিজয়কে প্রায়ই মহিলার বেশে ঘুরে বেড়াতে দেখা যেত। সুরজিতের মৃত্যুর পিছনে তার কোনও ভূমিকা রয়েছে কি না, তা নিয়েই এখন তদন্তে নেমেছে পুলিশ।

আজ সকালে পুকুরের ধারে সুরজিতের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি মদের বোতলও উদ্ধার হয়েছে। তবে প্রাথমিক তদন্তে মৃতের শরীরে কোনও বাহ্যিক আঘাতের চিহ্ন পাননি তদন্তকারীরা।

মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এটি দুর্ঘটনা না কি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ। সুরজিতের সঙ্গী বিজয়কে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। গোটা ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *